প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশে বিদেশি কারিকুলামে পরিচালিত সব বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ (ছুটি) ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের সব কার্যক্রমও সরকার ঘোষিত ছুটি পর্যন্ত বন্ধ থাকবে।
আজ রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রমজান মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে সোমবার (৯ মার্চ) থেকে ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত এসব স্কুলে নিয়মিত ক্লাস বন্ধ থাকবে।
বিবৃতিতে পরীক্ষা ও কোচিং সংক্রান্ত যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো হলো—
১. শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়সমূহের আবশ্যিক পরীক্ষাসমূহ তাদের নির্ধারিত পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী যথাযথভাবে পরিচালিত হবে।
২. একই সাথে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরণের কোচিং সেন্টারের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রমজানের ছুটি শুরু হয়েছে। এ ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সরকার এই দীর্ঘ ছুটি নির্ধারণ করেছে। এবার ইংলিশ মিডিয়াম স্কুলও ছুটির সিদ্ধান্ত নেওয়া হলো।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে