‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাকসেস এখনো মেলেনি’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২২: ১৯
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে গ্রেপ্তার হওয়া প্রধান দুই সন্দেহভাজন আসামির সঙ্গে সাক্ষাতের আবেদন (কনস্যুলার অ্যাকসেস) চাইলেও এখনো তা পাওয়া যায়নি। এটি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আমরা কলকাতার সঙ্গে যোগাযোগে আছি, আমরা ভারতের সঙ্গে যোগাযোগে আছি। আমাদের সরকার সব রকম চেষ্টা চালাচ্ছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কনস্যুলার অ্যাকসেস পেতে এবং তাদের ফেরত আনতে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আছে, তারা তাদের কাজ করছে।

তিনি বলেন, আমরা কনস্যুলার অ্যাকসেস পাওয়ার পরে আমরা তদন্ত করার পর বলতে পারব। আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা চলছে, আমরা আশা করছি, ভারত আমাদের সহযোগিতা করবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচসহ নয়টি মানবাধিকার সংগঠন এক চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার দাবি জানিয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এখনো তিনি প্রতিবেদনটি পড়ে দেখেননি।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি জায়গা আমরা দেখে এসেছি। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বারবার। যে র‌্যাবকে মানুষের সুরক্ষার জন্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছিল সেই র‌্যাবকে গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করতে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি একটি মানবিক সরকার গঠন করেছে, মানবিক দল। আমরা মানবাধিকার যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আরও শক্তিশালী হয় সেই লক্ষ্যে বিএনপি বিগত দিনে কাজ করেছে, অতীতেও করবে। মাত্র সরকার গঠন হয়েছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নটা করলে ন্যায্যতা পাবে। আর এটা এলে সময়ের ব্যাপার। আসলে প্রতিবেদনটা পড়ে দেখতে হবে।

সোমবার বিকেলে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। সেখানে রাষ্ট্রদূত ফ্রান্স থেকে এয়ারবাস কেনার বিষয়টি তুলেছেন কিনা জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, আমাদের সব বন্ধুদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, পররাষ্ট্রনীতি নিয়ে আলাপ হয়। বাংলাদেশের সবার সঙ্গে সম্পর্ক থাকবে ‘বাংলাদেশ প্রথম নীতির’ ভিত্তিতে।

রোববার প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে রাশিয়া থেকে জ্বালানি আনার বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা জেনেছি, বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সব দেশের সঙ্গে নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় কথা বলছে। আমাদের সঙ্গে রাশিয়ার জ্বালানি ছাড়াও বহু ইস্যু আছে কথা বলার।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যে যারা দেশে আসতে চাইছেন তাদের বিশেষ ফ্লাইটে আসার জন্য আমরা ব্যবস্থা করছি। যারা আসতে পারছে না, তারা যেন ওখানে নিরাপদ থাকেন সেটা আমরা নিশ্চিত করছি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে আইএমএফের শর্ত নেই: উপদেষ্টা জাহেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।

৩ ঘণ্টা আগে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: গাজী নজরুলের বিরুদ্ধে মামলা তদন্তে ডিবি

এর আগে গতকাল সোমবার এই মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা খানমের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওই দিন বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল এ আদেশ দেন।

৩ ঘণ্টা আগে

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে তারা ফটকের সামনে অবস্থান নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

৩ ঘণ্টা আগে

সরকারি হাসপাতালের সামনে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না, এটি টোটালি বন্ধ। আর বর্তমানে যেগুলোর অনুমোদন রয়েছে সেগুলো যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করে, তবে তাও বন্ধ করে

৪ ঘণ্টা আগে
Advertisement