মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে অ্যাওয়ার্ড দেবে শিক্ষা মন্ত্রণালয়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২০: ০০

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে জীবন উৎসর্গ করা শিক্ষক মেহরিন চৌধুরীর নামে একটি পুরস্কার চালু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, মেহরিন চৌধুরী নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ জন শিক্ষার্থীকে প্রাণে বাঁচিয়েছেন। তার এই আত্মত্যাগকে স্মরণীয় রাখতে শিক্ষা মন্ত্রণালয় তার নামে একটি অ্যাওয়ার্ড চালু করবে, যা প্রতি বছর সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য শিক্ষকদের মধ্যে প্রদান করা হবে।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমান বাহিনীর ওই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ভবনটিতে আগুন ধরে যায়। এ সময় শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন শিক্ষক মেহরিন চৌধুরী।

চিকিৎসকরা জানিয়েছিলেন, মেহরিন চৌধুরীর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল শ্বাসনালী। সে দিন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আগুন লেগে যাওয়া ভবন থেকে শিক্ষার্থীদের বাঁচাতে তার এই আত্মত্যাগ দেশ জুড়ে আলোড়ন তোলে। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়, যা দুপুরে শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে এটি ছিল উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। এ উপলক্ষে সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করলে সচিবালয় জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শুধুমাত্র ১ নম্বর গেট খোলা রেখে বাকি সব গেট বন্ধ রাখা হয়, দর্শনার্থীদের প্রবেশও সাময়িকভাবে বন্ধ ছিল।

এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

১৫ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

বন্যা-ধসে মৃত্যু বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

১৫ ঘণ্টা আগে