সন্ত্রাসীদের জামিনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে উদ্বেগ প্রকাশ আইন উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৯: ১৩
ছবি: সংগৃহীত

উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের অস্বাভাবিক জামিন দেওয়ার বিষয়ে প্রধান বিচারপতিকে উদ্বেগ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, ‘আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের শেষ কর্মদিবস। আমি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম। তিনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন এবং বিচার বিভাগে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করেছেন। আমাদের আইন মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত আইনগুলোর পেছনে তার সমর্থন ছিল। তিনি বিভিন্ন সময়ে আমাদের উদ্বেগ ও পরামর্শ গ্রহণ করেছেন এবং কার্যকর পদক্ষেপ নিয়েছেন।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘বর্তমানে হাইকোর্টের কিছু বেঞ্চ অস্বাভাবিকভাবে জামিন প্রদান করছে। এমন জামিন প্রাপ্ত ব্যক্তিরা যারা জনগণকে বা নির্দিষ্ট ব্যক্তিদের ক্ষতি করতে পারে, তাদের জামিন দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমি আগে প্রধান বিচারপতিকে বিষয়টি জানিয়েছি এবং আজও বিষয়টি পুনঃউল্লেখ করেছি। প্রধান বিচারপতি যথাযথ ব্যবস্থা নিয়েছেন, তবে সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি। আমাদের উদ্বেগ মূলত সেই ব্যক্তিদের জন্য, যারা জনসাধারণের নিরাপত্তা বা আমাদের সন্তানদের সুরক্ষার ক্ষেত্রে হুমকিস্বরূপ হতে পারে।’

ড. আসিফ নজরুল বলেন, ‘আইনগতভাবে যে-কেউ জামিনের জন্য প্রাপ্য, তারা অবশ্যই প্রাপ্যতা অনুযায়ী তা পাবেন। কিন্তু যারা জামিনে মুক্তি পেলে অন্যদের হত্যা বা আক্রমণ করতে পারে, তাদের জামিন দেওয়া যাবে না। এটি আইন ও ন্যায়ের মূলনীতি অনুসারে আমাদের দায়িত্ব।’

তিনি আরও জানান, ‘হাইকোর্টের অভিভাবক হচ্ছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সঙ্গে নতুন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম বৈঠকে আমি এই বিষয়টি উত্থাপন করব। একই সঙ্গে বিচার বিভাগে যেসব অনিয়ম বা সমস্যা আছে, তা দূর করার জন্য টেকসই পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে।’

ড. আসিফ নজরুল উল্লেখ করেন, ‘আমরা যে সংস্কারগুলো করেছি, সেগুলো টেকসই করার জন্য প্রধান বিচারপতির পরামর্শ নেব। উনি সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন। আমরা আশাবাদী, বিচার বিভাগের দক্ষ নেতৃত্বের কারণে আগামীতেও অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর বিচার বিভাগের যে সৎ ও যোগ্য নেতৃত্ব আমরা পেয়েছি, তা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হবে।’

উল্লেখ্য, ‘আগামী তিন-চার দিনের মধ্যে পরবর্তী প্রধান বিচারপতির নাম জানা যাবে। তবে আইন উপদেষ্টা বলেন, এটি সরকারের নীতি নির্ধারণী বিষয়। আমি এককভাবে কিছু বলতে পারি না, তবে খুব শিগগিরই নতুন প্রধান বিচারপতির নাম প্রকাশিত হবে এবং আমরা তার সঙ্গে বৈঠকে এসব উদ্বেগের বিষয় উত্থাপন করব।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৩ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৪ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৫ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৫ ঘণ্টা আগে
Advertisement