প্রতিবেদক, রাজনীতি ডটকম

নবগঠিত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, কারও প্রতি বৈরি মনোভাব না নিয়ে আমরা সবাইকে সঙ্গে নিয়েই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।
তিনি বলেন, এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। পাঁচ বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু কাজের পরিধি অনেক বড়। দীর্ঘদিন ধরে সিলেটের যে সমস্ত সমস্যা আছে তা সমাধানের জন্য আগামী কয়েকদিনের মধ্যে আমরা সকল এমপিরা বসবো এবং কাজের পরিকল্পনা করবো।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২টা ১৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মহান রাব্বুল আল আমিনের কাছে শুকরিয়া আদায় করি। আমার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করার পুরুস্কার হিসেবে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রিত্ব দিয়ে সম্মানিত করেছেন। এতে আমার সিলেটবাসী সম্মানিত হয়েছেন। আমার নির্বাচনি এলাকার জনগণের রায় সম্মানিত হয়েছে।
বিমানবন্দরের বিভিন্ন সেবা নিয়ে মন্ত্রী বলেন, অফিসিয়ালি ভিজিট করার আগেই আজকে আমি ঢাকা শাহজালাল বিমানবন্দরের সেবা সেন্টারগুলো দেখেছি। সেখানে যা আছে তা আমার সিলেটের ওসমানী বিমানবন্দরে নাই। সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা তাই এসব সেবা সিলেটে থাকার কথা ছিল। ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে প্রবাসীদের প্রত্যাশা জনগণের প্রত্যাশা পূরণে টিম করে কাজ করবো। এছাড়া কার্গো ফ্লাইট বন্ধসহ সব বিষয় আমার মাথায় আছে। আমরা মাত্র বসলাম । আমাদের ১৮০ দিনের একটি কর্মপন্থা আছে। ১৮০ দিন পরে ইনশাল্লাহ আপনাদের সামনে সব আসবে।
তিনি জানান, রমজানের প্রথম দিনে সিলেটে এসেছেন মায়ের সাথে সময় কাটাতে। তিনি হজরত শাহজালাল দরগাহ ও হজরত শাহপরান দরগাহ জিয়ারত করবেন এবং শুক্রবার পুরো দিন নির্বাচনি এলাকার জনগণের সঙ্গে কাটাবেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট আসার পর বিমানন্দরে প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী স্বাগত জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।
৪ ঘণ্টা আগে
মাহাদী আমিন বলেন, ‘বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এই ইকোনোমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টি-মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’
৫ ঘণ্টা আগে
সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে বেনজীরকে ফেরত চেয়ে সব ধরনের আইনি ও তদন্তসংশ্লিষ্ট নথি দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে নথি পাওয়ার পর দুবাই পুলিশ এখনো পর্যন্ত বাংলাদেশকে পরবর্তী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা
৫ ঘণ্টা আগে
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসের উদ্দেশে জাদুঘর ত্যাগ করেন। এ সময় জাদুঘরের কিউরেটর তাকে বিদায় জানান।
৫ ঘণ্টা আগে