লেবাননে ইসরায়েলি হামলা ও বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি (বাঁয়ে) ও দিপালী আক্তার (ডানে)। ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেসামরিক মানুষদের হতাহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে তথ্য জানা গেছে। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পররাষ্ট্র দপ্তর।

এতে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলা হয়, এসব হামলা এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করছে। লেবাননে বাংলাদেশি নাগরিক দিপালী বেগম নিহত হওয়ার ঘটনায়ও নিন্দা জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

এর আগে গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলায় দীপালি আক্তার নামের এক প্রবাসী নারী গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। বাংলাদেশ সরকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার কথা জানিয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুকূল হলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে।

দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। পরিবারের অভাব ঘোচাতে ২০২৪ সালে তিনি গৃহকর্মী হিসেবে লেবাননে যান।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় বৈরুতের হামরা এলাকায় দিপালীর নিয়োগকর্তার (কফিল) বাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এ সময় ভবনটি ধসে পড়ে। এতে দিপালী নিহত হন। এ ছাড়া এ হামলায় দিপালীর নিয়োগকর্তা ও তার পরিবারের সদস্যসহ মোট সাতজন নিহত হন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৩ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৩ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৪ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৪ ঘণ্টা আগে
Advertisement