মুক্তিযোদ্ধাদের বেশি খোঁচাবেন না: বিরোধী দলকে স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিরোধীদলকে হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আজকে যারা গণতন্ত্রের সবক দিতে চায়, তারা ৭১-কে ২৪-এর সঙ্গে সম্পৃক্ত করে খাটো করতে চায়। আমরা বীরত্বের সঙ্গে লড়াই করে দেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধাদের বেশি খোঁচাবেন না। বেশি খোঁচালে আমরা সেই ইতিহাস ভুলে যাইনি, তখন বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার, তোরা আলশামস, তোরা আলবদর।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভূগোল পড়লে জানা যায়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত একদিনে ঘটে না। লাভা অনেক আগে থেকেই সৃষ্টি হয়। জুলাই বিপ্লবের সৃষ্টি শুরু হয়েছে সেই ১৩-১৪ বছর আগে থেকে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল তিলে তিলে যে আগুনের সৃষ্টি করেছে, তা জুলাই মাসে জ্বলে উঠে ফ্যাসিবাদকে বিদায় করেছে।

২০০৪ সালে পাকিস্তান সফরের একটি তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে মুক্তিযোদ্ধা এই মন্ত্রী বলেন, সাফমা কনফারেন্সে পাকিস্তানে গিয়েছিলাম। সেখানে এক পাকিস্তানি এমপি আমার মুক্তিযোদ্ধা পরিচয় জেনে জামায়াতে ইসলামীর এমপির সামনেই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল। সেই অপমান আমি ভুলিনি। যখন বেশি বাড়াবাড়ি করা হয়, তখন মনে পড়ে যায় এদের পরিচয়—এরাই রাজাকার, আলবদর ও আলশামস।

স্বাধীনতার পরবর্তী সময়ের স্মৃতিচারণ করে তিনি আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ধানমন্ডি ২ নম্বরের সারা ভবন বা হোয়াইট হাউসে আমরা নির্যাতিতা বোনদের দেখেছি। যাদের হাত ছিল দুর্গন্ধে ভর্তি, চামড়া ছিল খসখসে। কারো কোলে ছিল সন্তান, কেউ ছিল অন্তঃসত্ত্বা। সেইসব জীর্ণশীর্ণ চেহারার কথা আমরা ভুলিনি। মুক্তিযোদ্ধাদের বেশি খোঁচাবেন না।

বিরোধীদলীয় নেতার একটি সাম্প্রতিক শিশু হাসপাতাল সফরের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাননীয় বিরোধীদলীয় নেতা শিশু হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনি নিজেই স্বীকার করেছেন যে রোগীরা ভালো আছে এবং চিকিৎসা চলছে। অথচ সংসদে এসে তারা অন্য কথা বলেন। দীর্ঘ সময় ধরে তারা কেবল সরকারের সমালোচনা করেন, কিন্তু অতীতের ব্যর্থতা নিয়ে কথা বলেন না।

সরদার মো. সাখাওয়াত হোসেন তার বক্তব্যে পরিষ্কার করে বলেন, দেশের স্বার্থে ঐক্য হলেও আদর্শগতভাবে তারা একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে কোনো আপস করবেন না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

২ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement