নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত তথ্য চেয়েছে ইসি

বাসস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অবস্থা যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখন সেই তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলোর সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা জরাজীর্ণ, অথবা ছোটখাটো মেরামতের প্রয়োজন রয়েছে, সেসব প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে হবে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় এসব তথ্য জমা দিতে হবে। তথ্যগুলো হার্ডকপি ও সফ্টকপি (নিকস ফন্টে) আকারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একই দিনে ইসি আরও একটি নির্দেশনা জারি করে জানিয়েছে, যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা আছে, সেগুলোরও বিস্তারিত তালিকা দ্রুত পাঠাতে হবে। এ তালিকাও হার্ডকপি ও সফ্টকপি উভয় আকারে জমা দিতে হবে।

ইসির এক কর্মকর্তা জানান, “এ উদ্যোগের মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা, অবকাঠামোগত উপযোগিতা ও প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করা হবে। সুষ্ঠু ও স্বচ্ছ জাতীয় নির্বাচন আয়োজনের অংশ হিসেবে কমিশন প্রস্তুতি নিচ্ছে।”

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৩ মামলায় মমতাজের জামিন, তবে এখনই মিলছে না মুক্তি

জুলাই আন্দোলনের সময়ের তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

১৬ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের প্রাণহানি

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এছাড়া একজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা রয়েছেন।

১৬ ঘণ্টা আগে

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

১৭ ঘণ্টা আগে

আমাদের প্রত্যয় হোক— আর কোনো ফ্যাসিবাদ যেন কায়েম হতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’

১৭ ঘণ্টা আগে