সরানো হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চার মাস পর আগামী ৫ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার দেশে ফেরার নির্ধারিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার জন্য নির্বাচিত কেবিন ক্রুদের চূড়ান্ত তালিকা থেকে শেষ মুহূর্তে দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে।

আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলামকে সরানোর কারণ হিসেবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়েছে বিমানের সংশ্লিষ্ট সূত্র।

আগামীকাল রবিবার (৪ মে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইট। এতে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।

আগাম প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার দুপুরে ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট চার কেবিন ক্রুর নাম চূড়ান্ত করেছিল। তারা হলেন—চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার কসমিক ও বিপোন এবং জুনিয়র পার্সার রিফাজ। তবে শুক্রবার রাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসমিক ও বিপোনকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় ফ্লাইট পার্সার ডিউক ও ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে।

বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো আমলে নিয়েই এই পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, যেকোনো ফ্লাইটে কাউকে ডিউটি না দেওয়া কিংবা রিশিডিউল হওয়া স্বাভাবিক ঘটনা। এমন ঘটনা নিয়মিতই ঘটে। প্রতিবেদনেই অনেক সময় সরানোর সুপারিশ আসে। সে অনুযায়ী বিমান ব্যবস্থা নেয়।

তবে বিমানের একাধিক সূত্র জানায়, কসমিক এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এবং বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করতেন। তার বিরুদ্ধে ১৮ বার কারণ দর্শানোর নোটিশ এবং একাধিকবার শাস্তিমূলকভাবে গ্রাউন্ডেড হওয়ার অভিযোগ রয়েছে।

অন্যদিকে জুনিয়র পার্সার বিপোন দীর্ঘদিন ধরে সরকারি দলের বিভিন্ন কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন। তিনি ধানমণ্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট ফুল দেওয়া, শেখ কামালের জন্মদিনে প্রীতি ম্যাচ আয়োজন এবং বিমানে শেখ রাসেল দিবস পালনসহ নানা রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘তেলের সংকট নেই, সেচ মৌসুমে কৃষকদের সমস্যা হবে না’

তিনি বলেন, বিশেষ করে এই অঞ্চলে যেমন পাট রয়েছে, এগুলো মাথায় রেখে আমাদের কৃষক ডিজেলের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে এবং নিরবচ্ছিন্নভাবে তারা যেন ডিজেল ও বিদ্যুৎ পায় সেক্ষেত্রে আমরা তৎপর আছি। কৃষকদের কোনো সমস্যা হবে না।

৫ ঘণ্টা আগে

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, আপৎকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

যুদ্ধে অর্থনীতিতে কিছুটা চাপ বাড়ছে, তবে উন্নয়ন থেমে নেই: ত্রাণমন্ত্রী

মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। নির্বাচনের আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

পেট্রোল-অকটেনের উৎপাদন দেশেই, তবু সংকট কেন?

দেশের নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে আসা কনডেনসেট থেকে সবচেয়ে বেশি পেট্রোল ও অকটেন, কেরোসিন ও ডিজেল এবং অল্প পরিমাণ এলপিজি উৎপাদন করে হবিগঞ্জ অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) ফ্র্যাকশনেশন প্ল্যান্ট ও ক্যাটালাইটিক রিফর্মিং ইউনিট বা সিআরইউ।

৮ ঘণ্টা আগে