বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী রাশিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন। এ এময় তিনি বাংলাদেশ থেকে রাশিয়ায় কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুশ রাষ্ট্রদূত। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য আলোচনা করতে প্রস্তুত দেশটি। তবে অভিবাসী কর্মীদের ফেরত আসার বিষয়ে নিশ্চয়তা চায় রাশিয়া।

রাশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন তিনি।কৃষি, জাহাজ নির্মাণ, পর্যটন, আবাসিক বা বিভিন্ন সেবা খাতে কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা করতে চায় রাশিয়া।

তিনি আরও জানান, কর্মী নেওয়ার বিষয়টি এমন নয় যে, তা একদিনে মীমাংসা হবে। তবে আলোচনা করতে প্রস্তুত জানিয়ে আলেক্সান্ডার জি খোজিন বলেন, ‘কর্মী পাঠানোর জন্য একটি সমঝোতা স্মারক বা অন্য ধরনের প্রক্রিয়ায় যাওয়ার আগে কর্মীদের প্রত্যর্পণের বিষয়ে প্রতিশ্রুতি আশা করছেন তারা। এটি অত্যন্ত জরুরি। বিদেশে কাজ করার বিষয়ে বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে। এই প্রতিশ্রুতি দুদেশের জন্য ইন্স্যুরেন্স হিসেবে কাজ করবে।’

এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাওনা পরিশোধের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এটি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে তারা প্রস্তুত। তারা নিশ্চিত যে, বিষয়টি সুরাহা হবে। এখানে যে স্পর্শকাতর বিষয়গুলো আছে সেগুলো বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনে প্রয়োজনে আগস্টে বিশেষ সংসদ অধিবেশন, জানালেন আইনমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ অধিবেশন নিয়ে তিনি বলেন, “সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন, তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল আমরা বিশেষ অধিবেশন ডাকব কি না। ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের পরবর্তী নিয়মিত অধিবেশন ৬০ দিনের মধ্যে—এই দুটি সময় ব্যাপ্তির মিল থাকায় বিশেষ অধিবেশনের আপ

৬ ঘণ্টা আগে

শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিলো আমরা বিশেষ অধিবেশন ডাকবো কি না। ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের নেক্সট অধিবেশন ৬০দিনের মধ্যে, ২টি টাইম ম্যাচ করছে সেহেতু বিশেষ অধিবেশনের

৬ ঘণ্টা আগে

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’

৮ ঘণ্টা আগে

মাইলস্টোনে নিহত তাসনিয়ার ছোট ভাই তাহসিনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পরে জানতে পারেন তাহসিনের কথা, মাইলস্টোন ট্র্যাজেডিতে তার বোনকে হারানোর ইতিহাস। বিষয়টি জানার পর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহ

১৯ ঘণ্টা আগে