প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে নিচে পড়ে উত্তরায় দুই নির্মাণশ্রমিক ও বাড্ডার আফতাবনগরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উত্তরায় ও দুপুর আড়াইটায় বাড্ডার আফতাবনগরে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- মাসুম (৩২), অলিউল্লাহ (২০) ও নাসির উদ্দিন (৪০)।
উত্তরা থেকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. বেলাল হোসেন জানান, উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে নির্মাণাধীন ১৪ তলা ভবনের রাজমিস্ত্রির কাজ করেন তারা। ভবনটির নবম তলার বাইরের দিকে মাচান বেঁধে কাজ করছিলেন মাসুম, অলিউল্লাহ ও ইয়াকুব। তখন মাচানটির রশি ছিড়ে তারা তিনজনই ভবন থেকে নিচে পড়ে যান। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে অলিউল্লাহকে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য মাসুম ও ইয়াকুবকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুমও। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন ইয়াকুব। তাদের তিনজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায়। বর্তমানে ওই ভবনেই থাকতেন এবং সেখানে কাজ করতেন।
অন্যদিকে বাড্ডা থেকে নাসিরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ও বড় ভাই আবু বক্কর জানান, আফতাবনগর লোহার ব্রিজ এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজমিস্ত্রি কাজ করেন এবং সেখানেই থাকেন তারা। ৮ম তলায় মাচান বেঁধে কাজ করছিলেন নাসির উদ্দিন ও জাহিদ নামে দুই শ্রমিক। মাচানটির রশি ছিড়ে তারা দুজনই নিচে পড়ে যান। ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। ভর্তি রয়েছেন জাহিদ। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত মাসুম ও নাসিরুদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত ইয়াকুব ও জাহিদ জরুরি বিভাগে ভর্তি রয়েছেন।

এসএমএসে ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ লিখে ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
১১ ঘণ্টা আগে
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা আছি, কাল থাকব না। আসুন আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি। যেখানে সবাই একটু ভালো থাকবে।’
১১ ঘণ্টা আগে
জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালায় কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। দেশের জ্বালানি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৫ ঘণ্টা আগে