ভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ২৩: ৩৮

লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভাসমান নৌকায় থাকা কমপক্ষে ২১ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব পাচার চক্রের সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, আমাদের মিশন থেকে কিছু তথ্য পেয়েছি। বেসিক্যালি এই স্মাগলিংটা যারা করে, তাদের মধ্যে লিবিয়ার নাগরিক আছে, বাংলাদেশের নাগরিকও আছে। আমরা ধারণা করছি, এটি একটা চক্র, যারা সবসময় বিভিন্ন দেশে নাগরিকদের বিপদে ফেলে, তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা দিয়ে তারা নিয়ে যায়। এই চক্রকে খুঁজে বের করতে বলা হয়েছে।

রোববার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, ভূমধ্যসাগরে প্রাণহানির শিকার বাংলাদেশিদের সম্পর্কেও বিস্তারিত খোঁজখবর করছে গ্রিসের বাংলাদেশ দূতাবাস।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূমধ্যসাগরে ওই নৌকাডুবির ভিডিও ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, ওই নৌকায় অভিবাসনপ্রত্যাশী ২২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২১ জনই বাংলাদেশের। নিহত ২১ বাংলাদেশির মধ্যে আবার ১০ জনের বাড়িই সুনামগঞ্জ জেলায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় ওই নৌকায় বেশ কিছু দেশের নাগরিক ছিল। তার মধ্যে বাংলাদেশের কিছু নাগরিক ছিলেন। আরও দুঃখজনক, তাদের মধ্যে একজন ছিলেন নারী, একটি শিশুও ছিল। আমরা এখনো বিস্তারিত জানি না। তাদের উদ্ধার করে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কয়েকজনকে তাদের একটা ক্যাম্পে রাখা হয়েছে।

শামা ওবায়েদ বলেন, দূতাবাস তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে আরও বিস্তারিত জানার চেষ্টা করেছে। এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছেন। গ্রিসের ওখানে সংশ্লিষ্ট যারা আছেন, তারা ওই সরকারের নিয়ম মেনে ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে কীভাবে তাদের ফিরিয়ে আনা যায়, সে চেষ্টা করছে। এ কাজে একটু আমাদের সময় লাগবে, কাজ চলছে।

পাচারকারী চক্র অমানবিক অবস্থায় অভিবাসনপ্রত্যাশীদের ফেলে রেখে গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এরা কী পরিমাণ অমানবিক ও ক্রিমিনা! তারা হয়তো ভেবেছিল দুয়েকদিনে সাগর পার হয়ে যাবে। কিন্তু লেগেছে ছয়-সাত দিন। এই সময়ের জন্য তাদের সঙ্গে খাবার-পানি কিছুই ছিল না। এমনকি যারা মারা গেছেন, তাদের জাহাজ থেকে পানিতে পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এ ঘটনায় স্পষ্ট প্রতীয়মান, আমরা কত ঝুঁকির মধ্যে আছি। এই যে পাচারকারী চক্র, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমি আমার মন্ত্রণালয়কে বলেছি, এদের শনাক্ত করতে হবে যে কারা এটা করছে। এখানে লিবিয়ার লোকজনও আছে, বাংলাদেশের লোকজনও আছে। তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।

মানব পাচার চক্রকে শাস্তির আওতায় আনার প্রত্যয় জানিয়ে শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক আইনে হোক বা বাংলাদেশি আইনে— তাদের শাস্তির আওতায় আনতেই হবে। এসব বিষয় নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তদন্ত করছে, আমরাও সচেষ্ট। তবে এর দীর্ঘমেয়াদি সমাধান হচ্ছে এটা বন্ধ করা। সেটা কীভাবে করা যায়, তার উপায় আমাদের অবশ্যই বের করতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে সম্পূর্ণ নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নেও যথাযথ নিয়ম অনুসরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, কোনো পরীক্ষক মূল্যায়নে অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

২ ঘণ্টা আগে

৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ফেরত পাঠানো সব বন্দির নাম দেশটির ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

২ ঘণ্টা আগে

দেশে এসেছে সৌ‌দিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে এসেছে। সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে সোমবার (৬ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মামুনের মরদেহ।

৩ ঘণ্টা আগে

আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসাও বাতিল করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় সফররত বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। গতকাল রোববার (৫ এপ্রিল) তার ভিসা বাতিল করা হয়।

৩ ঘণ্টা আগে