ট্রলারডুবির ১৫ ঘণ্টা পর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

ঈদ উপলক্ষে আয়োজিত ফুটবল খেলতে গিয়ে ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হয় জামাল শরীফ (২৫) নামের এক যুবক। নিখোঁজের ১৫ ঘণ্টা পর বুধবার (২ এপ্রিল) সকাল ৮ টার দিকে নদী থেকে জামালের ভাসমান লাশ উদ্ধার হয়েছে।

পটুয়াখালীর গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের কাছাকাছি কাজল নদীতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। নিহত জামাল গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের বাসিন্দা কালাম শরীফের ছেলে।

জামালের সঙ্গীরা জানায়, ঈদের পরদিন মঙ্গলবার জামালসহ এলাকার একদল যুবক পাশের উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলা শেষে ট্রলারে করে ফেরার পথে বিকেল ৫টার দিকে তাদের ট্রলারটি কাজল নদীর মাছ বরাবর ডুবে যায়। ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জামাল নিখোঁজ হন।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালিয়েছে। জামালের সন্ধানে খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেয়। পরে রাত হওয়ায় উদ্ধারকাজ বন্ধ করা হয়।

গ্রামপুলিশ সদস্য শংকর লাল হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবককে উদ্ধারে ট্রলার নিয়ে নদীতে নামেন।

এদিকে আজ বুধবার সকালে স্থানীয়রা ট্রলার নিয়ে কাজল নদীতে উদ্ধারে নামেন। সকাল ৮টার দিকে নিখোঁজ জামালের মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে নিয়োগ থেকে পদত্যাগ পর্যন্ত যত আলোচনা ছিল সাহাবুদ্দিনকে ঘিরে

আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার এবং পরে ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময় পদে থাকবেন কি না, এ নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, নানা রকম আলোচনা হয়েছে।

৩ ঘণ্টা আগে

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নতুন দিগন্তে নারী পুলিশ

বাংলাদেশ পুলিশে ১৯৭৪ সালে প্রথম নারী সদস্য নিয়োগের মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। সে সময় তাদের দায়িত্ব মূলত প্রশাসনিক ও সীমিত পরিসরের ছিল।

৩ ঘণ্টা আগে

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি মাছউদ

১৫ ঘণ্টা আগে

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

আব্দুল্লাহ জাবের বলেন, শেখ হাসিনার গুম-খুনকে বৈধতা দিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু ৫ আগস্টের পর তাকে অপসারণ করে বিচারের দাবি করা হলেও বিএনপি সরকার তা অগ্রাহ্য করেছে। আমরা চাই একজন গণহত্যার সহায়তাকারী হিসেবে তার বিচার করা হোক৷ অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

১৬ ঘণ্টা আগে