ফরিদপুরে বজ্রপাতে ২১ ছাত্র আহত

ফরিদপুর প্রতিনিধি
প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে মাদ্রাসার ২১ ছাত্র আহত হওয়ার হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলা সদরে মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা মাদ্রাসার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র। এদের মধ্যে ১১ ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মোহতামিম মাওলানা কেরামত আলী।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় বৃষ্টির সময় শিক্ষার্থীরা মাদ্রাসা ভবনের বারান্দায় দাঁড়িয়েছিল। তখন মাদ্রাসার মাঠে বজ্রপাত হয়। এতে বারান্দায় দাঁড়িয়ে থাকা ২১ শিক্ষার্থী আহত হয়।

তিনি আরও জানান, মাদ্রাসার শিক্ষক, অন্য শিক্ষার্থীরা আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়।

বাকিদের মধ্যে- মুজাহিদ, ছামিউল, ওলিউল্লাহ, রেজাউল, মুস্তাকিম, সাজিম, আব্দুর রহমান, মারুফ, হোসাইন, বায়েজিদ ও রিয়াদসহ ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৩ ঘণ্টা আগে

নোয়াখালীতে ৩ বন্ধু হত্যাকাণ্ড: ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

মামলাটি তদন্ত শেষে আজ রোববার বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী ৩ আসামিকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে খালাস প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

৪ ঘণ্টা আগে

জনগণের ভাগ্যের পরিবর্তন ও জীবনমানের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি রক্ষার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।’

৫ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুল-অলির মনোনয়ন বৈধ

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

৫ ঘণ্টা আগে