ডেস্ক, রাজনীতি ডটকম

সম্প্রতি পাকিস্তানের সাদা বলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। কারণ হিসেবে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার কথা বলেছেন এই তারকা ব্যাটার। বাবর অধিনায়কত্ব ছাড়লেও এখনও নতুন কাউকে বেছে নেয়নি পাকিস্তান। এ ব্যাপারেই এবার মুখ খুলেছেন বোর্ডপ্রধান মহসিন নকভি।
আসছে বছর ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে পাকিস্তান। যেখানে আবার দলটি বর্তমান চ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবেই ঘরের মাঠে হতে যাওয়া এই আসরে সাফল্য পেতে মরিয়া পাকিস্তান। আর সেই সাফল্যের শুরুটা হতে পারে সঠিক ও যোগ্য অধিনায়ক নির্বাচনের মাধ্যমে। সেকারণেই অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়াটি ভেবেচিন্তে করতে চায় পিসিবি।
পিসিবিপ্রধান অধিনায়ক নির্বাচনের কাজের ভার দিয়েছেন নির্বাচক কমিটির ওপর। তবে এই কাজে তাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে বলেছেন তিনি। পাকিস্তানের নতুন অধিনায়ক নিয়ে পিসিবিপ্রধান বলেন, ‘আমি তাদের সাবধানতার সাথে বিষয়টি বিবেচনা করার পরে সিদ্ধান্ত নিতে বলেছি। কারণ অধিনায়কের অবস্থান খুব গুরুত্বপূর্ণ।’
এদিকে বাবর আজম নেতৃত্ব ছাড়ার পর থেকেই শোনা যাচ্ছে বেশ কিছু নাম। তবে একটা বড় অংশের মতেই পাকিস্তানের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের প্রত্যাশা অঞ্চল ও পেশাভেদে ভিন্ন হতে পারে, তবে সবার চাহিদা পূরণে সরকার কাজ করে যাবে।
১৫ ঘণ্টা আগে
রাকিবুল হাসান বলেন, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। তারা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য অবস্থান করছিল। প্রধানমন্ত্রীর বাস ভবনের সামনে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরে যেতে রাজি হননি। পরে দায়িত্বে থাকা Special Security Force (এসএসএফ) ব
১৫ ঘণ্টা আগে
শেখ রবিউল আলম বলেন, গণতন্ত্রে বিরোধী পক্ষ থাকবে, প্রতিযোগিতা থাকবে। কিন্তু তাই বলে প্রতিহিংসা করা যাবে না। কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইন নিজের হাতে তুলে নেওয়া, সংঘর্ষ কিংবা সহিংসতার কোনো স্থান নেই।
১৫ ঘণ্টা আগে
তিনি বিভিন্ন দাপ্তরিক প্রধানদের উদ্দেশে বলেন, আপনারা যশোরের হয়ে আমার কাছ থেকে কাজ আদায় করে নেন। আমি আপনাদের হয়ে মন্ত্রণালয়ে দৌড়াব। অতীতে জনগণের সঙ্গে কোনও প্রকার সংযোগ ছাড়াই কাজ হয়েছে। যে কারণে জনগণের কোনও সমস্যার সমাধান হয়নি। যশোর শিশু হাসপাতালের এনআইসিইউ, করোনারী কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপ যশোর ম
১৬ ঘণ্টা আগে