বাবরের বিকল্প নিয়ে সতর্ক পিসিবি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৪: ৫৫

সম্প্রতি পাকিস্তানের সাদা বলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। কারণ হিসেবে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার কথা বলেছেন এই তারকা ব্যাটার। বাবর অধিনায়কত্ব ছাড়লেও এখনও নতুন কাউকে বেছে নেয়নি পাকিস্তান। এ ব্যাপারেই এবার মুখ খুলেছেন বোর্ডপ্রধান মহসিন নকভি।

আসছে বছর ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে পাকিস্তান। যেখানে আবার দলটি বর্তমান চ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবেই ঘরের মাঠে হতে যাওয়া এই আসরে সাফল্য পেতে মরিয়া পাকিস্তান। আর সেই সাফল্যের শুরুটা হতে পারে সঠিক ও যোগ্য অধিনায়ক নির্বাচনের মাধ্যমে। সেকারণেই অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়াটি ভেবেচিন্তে করতে চায় পিসিবি।

পিসিবিপ্রধান অধিনায়ক নির্বাচনের কাজের ভার দিয়েছেন নির্বাচক কমিটির ওপর। তবে এই কাজে তাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে বলেছেন তিনি। পাকিস্তানের নতুন অধিনায়ক নিয়ে পিসিবিপ্রধান বলেন, ‘আমি তাদের সাবধানতার সাথে বিষয়টি বিবেচনা করার পরে সিদ্ধান্ত নিতে বলেছি। কারণ অধিনায়কের অবস্থান খুব গুরুত্বপূর্ণ।’

এদিকে বাবর আজম নেতৃত্ব ছাড়ার পর থেকেই শোনা যাচ্ছে বেশ কিছু নাম। তবে একটা বড় অংশের মতেই পাকিস্তানের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে আইএমএফের শর্ত নেই: উপদেষ্টা জাহেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।

২ ঘণ্টা আগে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: গাজী নজরুলের বিরুদ্ধে মামলা তদন্তে ডিবি

এর আগে গতকাল সোমবার এই মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা খানমের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওই দিন বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল এ আদেশ দেন।

২ ঘণ্টা আগে

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে তারা ফটকের সামনে অবস্থান নিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

৩ ঘণ্টা আগে

সরকারি হাসপাতালের সামনে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না, এটি টোটালি বন্ধ। আর বর্তমানে যেগুলোর অনুমোদন রয়েছে সেগুলো যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করে, তবে তাও বন্ধ করে

৩ ঘণ্টা আগে
Advertisement