প্রতিবেদক, রাজনীতি ডটকম

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে সরকার। কমিটি বাতিল করে একজন যুগ্ম সচিবকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
অফিস আদেশে বলা হয়েছে, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। বৈষম্যবিরোধী হজ এজেন্সিস মালিক, মেসার্স এসআর ট্রেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ইস্ট বাংলা হজ সার্ভিস লিমিটেড এবং হাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও আল নাফি ট্রাভেলসের স্বত্বাধিকারীর আলাদা আলাদাভাবে উপস্থাপিত অভিযোগের বিষয়ে হাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি।
‘হাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি তাদের সার্বিক কার্যক্রমে সাধারণ সদস্যদের সঙ্গে সমন্বয় করে সম্পাদন করতে না পারায় অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের হজ ব্যবস্থাপনায় বর্তমান কার্যনির্বাহী কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ (১) অনুযায়ী ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবা খাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে প্রতীয়মান হয়।’
বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, হাবের চলমান অস্থিরতা ও অসন্তোষ দূরীকরণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪, সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক।
তাই বাণিজ্য সংগঠন আইনের ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে সরকারের অনুমোদনে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।
৬ ঘণ্টা আগে
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
৮ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
৮ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে