৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস— নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৪: ৫৮
নারীদের জন্য চালু হবে আলাদা বাস। প্রতীকী ছবি

আগামী ছয় মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে চায় সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নির্দেশনা দিয়েছেন।

সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অধ্যাপক শামসুল হক। তিনি বলেন, উনার (প্রধানমন্ত্রী) আগ্রহ দেখলাম গণপরিবহনটাকে সুশৃঙ্খখল করা। এটা করতে গিয়ে যা যা করতে হয়, উনি করতে বলেছেন। মেট্রো মেট্রোর জায়গায় থাকবে। কিন্তু অন্যান্য যেসব মেট্রো সংস্করণ আছে, সেগুলোর সঙ্গে যেন সমন্বয় করে এটা করা হয়, উনি সে নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী নারীদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিত করার কথা বলেছেন জানিয়ে অধ্যাপক শামসুল বলেন, নিরাপদ গণপরিবহন বাস দিয়েই শুরু করতে বলেছেন তিনি। এসব বাস নারীরাই চালাবে। সবচেয়ে বড় যে আগ্রহটা দেখলাম এবং খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়েই শুরু করতে চাচ্ছেন।

প্রধানমন্ত্রী ১৮০ দিনের মধ্যে ইলেকট্রিক বাসভিত্তিক গণপরিবহন চালু করতে চাইছেন এবং বিশেষ করে নারীদের জন্য বাস দিয়ে শুরু করার আগ্রহ দেখিয়েছেন বলে জানান বুয়েটের এই অধ্যাপক।

এ ছাড়া রাজধানীর যানজট নিরসন ও যাত্রীসেবা নিশ্চিত করতে সর্বোৎকৃষ্ট মাধ্যম হিসেবে মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এই পরিবহন হবে জনগণের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী।

অধ্যাপক শামসুল জানান, পাশাপাশি দেশের আন্তঃনগর যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও সহজ করতে ভবিষ্যতে ‘হাই-স্পিড’ বা উচ্চগতির ট্রেন সার্ভিস চালুর বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন

১৫ ঘণ্টা আগে

চাকরি থেকে পলায়ন, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

১৬ ঘণ্টা আগে

‘সে নিজেই আত্মহত্যা করেছে’— দ্বিতীয় স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে এমপি নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”

১৬ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৫৫

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।

১৬ ঘণ্টা আগে
Advertisement