অভিবাসীদের ‘ফেলে দেওয়া শ্রমশক্তি’ নয়, অধিকারসম্পন্ন মানুষ ভাবতে হবে

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

অভিবাসী শ্রমিকদের ‘ব্যবহার শেষে ফেলে দেওয়া শ্রমশক্তি’ হিসেবে নয়, বরং অধিকারসম্পন্ন মানুষ হিসেবে দেখতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি অভিবাসী অধিকার সুরক্ষায় আরও শক্তিশালী বৈশ্বিক সহযোগিতা, নির্ভরযোগ্য তথ্যব্যবস্থা এবং বৈষম্য ও ভুয়া তথ্য মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত মাল্টি-স্টেকহোল্ডার রাউন্ড টেবিল-৪-এর সহসভাপতি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জাতিসংঘে বাংলাদেশ স্থানীয় মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, অভিবাসন ব্যবস্থাপনায় সঠিক ও শ্রেণিভিত্তিক তথ্য সংগ্রহ, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা শক্তিশালী করা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বহুমুখী সেবা কেন্দ্র, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কমিউনিটিভিত্তিক সচেতনতা কার্যক্রমের মাধ্যমে অভিবাসীদের যাত্রার প্রতিটি ধাপে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া সম্ভব।

গৃহস্থালি কাজ, কৃষি ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ রোধে অধিকারভিত্তিক নীতি গ্রহণ জরুরি।

তিনি অভিবাসীবিরোধী মনোভাব, বিদেশিবিদ্বেষ ও ভুয়া তথ্যের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঘৃণামূলক বক্তব্যের জবাবদিহি নিশ্চিত এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

মন্ত্রী বলেন, অভিবাসনকে মর্যাদা, সুরক্ষা ও সবার জন্য সমৃদ্ধির ভিত্তিতে পরিচালনা করতে হলে “সমগ্র সরকার ও সমগ্র সমাজভিত্তিক” দৃষ্টিভঙ্গিতে দ্বিপক্ষীয় ও বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।

জেপিআই/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখান থেকে চীনে

বিএনপি সরকার গঠন করার চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। সেখান থেকে তিনি যাবেন চীনে। চীন সফর শেষে আগামী ২৬ জুন ঢাকায় ফিরবেন তিনি।

৬ ঘণ্টা আগে

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফরে বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদল

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পিইউ) সফর করেছে। গত মঙ্গলবার উপাচার্য কার্যালয়ের কমিটি রুমে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কম

৭ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে আরব আমিরাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৭ ঘণ্টা আগে

ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেকের প্রয়াণ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, খ্যাতিমান হকি খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক আর নেই। আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

৮ ঘণ্টা আগে