২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৮: ০৫

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২৬ মার্চ জাতীয় দিবস উদযাপনের সময় দেশে কোনো আলোকসজ্জা করা হবে না। তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট এবং কৃচ্ছ্র সাধনের বিষয়টি মাথায় রেখে।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এবার ঐতিহ্যগত আলোকসজ্জা উৎসবের মতো করা হবে না। দেশের নিরাপত্তা এবং ফুয়েল সংকট এড়াতে সকলের সহযোগিতা প্রয়োজন।

মন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে দিবসটি পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার দায়িত্ব দেখবে, তিনি যোগ করেন।

তিনি আরও বলেন, ২৬ মার্চ সকাল সাড়ে সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করবেন। নিরাপত্তা ও যান চলাচল সুষ্ঠুভাবে নিশ্চিত করতে আমরা সব ধরনের সমন্বয় করেছি।

ঈদ উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াতসহ গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতার বিষয়েও মন্ত্রী নিশ্চিত করেন যে, প্রয়োজনীয় সমন্বয় এবং ব্যাংকিং সহায়তার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে।

মব জাস্টিস বা গণপিটুনির বিষয়ে তিনি বলেন, মব একটি ভিন্ন ঘটনা, কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। তবে আমরা বিষয়গুলো সিরিয়াসলি নিয়েছি এবং মব কালচার বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে। উদাহরণস্বরূপ, নরসিংদীর একটি ধর্ষণ ও হত্যাকাণ্ডে প্রাথমিকভাবে গ্রেপ্তার ও তদন্ত সম্পন্ন হয়েছে।

মন্ত্রী বিশেষভাবে ঈদ যাত্রা ও সাধারণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করার কথাও উল্লেখ করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলে অর্থনীতিতে চাপ আরও বাড়বে: অর্থমন্ত্রী

তিনি বলেছেন, ‘বর্তমান সময় কঠিন সময়, সেটি আমাদের স্বীকার করতে হবে। অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় আমরা আমরা দায়িত্ব নিয়েছি, এর মধ্যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুরু হলো। এতে অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরও বাড়তে থাকবে।’

১১ ঘণ্টা আগে

একাত্তরে ‘গণহত্যায় সহায়তা’, জামায়াতের বিচারের প্রস্তাব মার্কিন কংগ্রেসে

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের মিত্রদের চালানো হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে মূল্যায়নের একটি প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। এ গণহত্যায় ‘সহায়তা’ করার জন্য জামায়াতে ইসলামীকে বিচারের মুখোমুখি করার কথা উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।

১৪ ঘণ্টা আগে

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ও তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমে কিছুটা ভ্যাপসা অনুভূত হতে পারে। তবে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

১৫ ঘণ্টা আগে

ওসমান হাদি হত্যা: কলকাতায় ফিলিপ সাংমার ১৪ দিনের জেল হেফাজত

গত ১৩ মার্চ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে এসটিএফ। এরপর তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছিলেন আদালত। এই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আজ তাকে আদালতে তোলা হয়।

১ দিন আগে