ভারতেও বাংলাদেশের হাইকমিশনারকে তলব

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
রিয়াজ হামিদুল্লাহ। ছবি: লিংকডইন থেকে

এবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন লক্ষ্য করে সংঘটিত একাধিক ঘটনার বিষয়ে ঢাকার পক্ষ থেকে ‘গভীর উদ্বেগ’ জানিয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার কয়েক ঘণ্টার মধ্যেই পালটা এ পদক্ষেপ নিয়েছে ভারত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় বলে দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে শুরু হওয়া কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এ নিয়ে গত ১০ দিনে দ্বিতীয়বারের মতো ভারত সরকার বাংলাদেশি দূত রিয়াজ হামিদুল্লাহকে তলব করল। বাংলাদেশও একই সময়ের মধ্যে ভারতের দূত প্রণয় ভার্মাকে দুবার তলব করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘটিত ভারতবিরোধী বিক্ষোভের ঘটনায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়ছে। ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতেও বিক্ষোভ বাড়ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৩ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১৫ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

১৫ ঘণ্টা আগে
Advertisement