বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন করলেন সাংবাদিকেরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ব্যাংকে এক মাসের বেশি সময় ধরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না-এর প্রতিবাদে আজ বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলন বর্জন করেছে সাংবাদিকেরা।

আজ বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের চতুর্থ তলায় সুদহারের নতুন পদ্ধতি ও ডলারের বিনিময় হার নিয়ে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাংবাদিকেরা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন তুললে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তার কোনো সুরাহা দিতে পারেননি। এর প্রতিবাদে সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন বর্জন করে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এরপর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন সাংবাদিকেরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৪ ঘণ্টায় ঢাকায় ৫১১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

রোববার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৩ ঘণ্টা আগে

ঐতিহাসিক জয়ে ভিডিওকলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

৩ ঘণ্টা আগে

৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৬ ঘণ্টা আগে

২ টার্মিনালের এলএনজি সরবরাহ স্বাভাবিক হবে বুধবার— আশা কর্তৃপক্ষের

এর আগে সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে রওয়ানা হওয়া একটি এলএনজি বহনকারী জাহাজ বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বায়ুপ্রবাহের কারণে গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যায়। ফলে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ দৈনিক ৩০০ মিলিয়ন ঘনফুট কমে যায়।

১৭ ঘণ্টা আগে