প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সঠিক তথ্য ও দিকনির্দেশনা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘লাট্টু.এআই’ চালু করেছে বাংলাদেশি প্রযুক্তি স্টার্টআপ জেফার ল্যাবস। প্ল্যাটফর্মটির মাধ্যমে মাউসের এক ক্লিকেই ১৮টির বেশি দেশের বিশ্বখ্যাত ৩ হাজার বিশ্ববিদ্যালয়, ৮০০টির বেশি বিষয়, ১০০টির বেশি আন্তর্জাতিক স্কলারশিপ, বাসস্থানের খোঁজ, আবেদনের যোগ্যতা, নিয়ম, সময়, খরচ ও ঠিকানাসহ বিভিন্ন তথ্য পাওয়া যাবে। বাংলাদেশি শিক্ষার্থীদের কথা বিশেষভাবে বিবেচনায় রেখে প্ল্যাটফর্মটি সাজানো হয়েছে, যাতে তারা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারে।
মাইক্রোসফট, ডিজনি, গুগল ও অ্যামাজনসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মঅভিজ্ঞ বাংলাদেশের সফল প্রযুক্তিবিদদের উদ্যোগে তৈরি হয়েছে এই এআই প্ল্যাটফর্ম। বিদেশে উচ্চশিক্ষায় সাফল্য অর্জনকারী এসব প্রযুক্তিবিদ নিজেদের শেকড়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং তাঁদের উচ্চশিক্ষার পরিকল্পনাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই এআই প্রযুক্তিনির্ভর এই নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেন।
প্ল্যাটফর্মটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছর অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী উচ্চশিক্ষার লক্ষ্যে বিদেশে যাচ্ছে। তবে সঠিক তথ্যপ্রবাহের সংকটে তারা বিদেশ যাওয়ার পরিকল্পনা শুরুর সময় থেকে এমনকি বিদেশে যাওয়ার পরও নানা বিভ্রান্তিতে পড়ে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫২ হাজার ৭৯৯। ২০১০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় ১০ গুণ। বর্তমানে এই সংখ্যা আরও বেড়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশে উচ্চশিক্ষার জন্য স্বপ্ন দেখা শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সে তুলনায় তথ্যপ্রবাহের হার বাড়েনি। কোন দেশে, কোন বিশ্ববিদ্যালয়ে এবং কোন বিষয়ে পড়াশোনা করবে, কোন স্কলারশিপে আবেদন করবে, কোথায় থাকবে—এসব নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের শেষ নেই।
প্ল্যাটফর্মটির পক্ষ থেকে বলা হয়েছে, দু-একটি প্রতিষ্ঠান, বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষামেলা কিংবা বিভিন্ন ব্লগের অপর্যাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রায়ই বিভ্রান্ত হন। সঠিক সিদ্ধান্ত নিতে তাঁদের বিভিন্ন তথ্যের উৎসে ঘুরতে হয়। আবার নানা তথ্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়ার পরও অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত সাফল্য পান না।
বিদেশে প্রযুক্তিক্ষেত্রে সাফল্য অর্জন করা বাংলাদেশের তরুণ প্রযুক্তিবিদদের নিজেদের শেকড়ের শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা ও তথ্যের ঘাটতি পূরণের আকাঙ্ক্ষা থেকেই লাট্টু.এআই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জেফার ল্যাবসের প্রযুক্তিবিদদের প্রত্যাশা, অনলাইন প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের সিদ্ধান্তহীনতা ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। এর সব সুবিধাই শিক্ষার্থীরা বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন।
এআই জার্নি প্ল্যানার: শিক্ষার্থীর লক্ষ্য, বাজেট, একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও পছন্দ অনুযায়ী ব্যক্তিগত পরিকল্পনা তৈরি করে দেবে।
কান্ট্রি এক্সপ্লোরার: বিভিন্ন দেশে যাওয়ার খরচ, প্রক্রিয়া ও ঝুঁকি তুলনা করার সুযোগ থাকবে।
স্কলারশিপ হাব: বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা স্কলারশিপের তথ্য থেকে শিক্ষার্থীর জন্য উপযুক্ত স্কলারশিপ বেছে নেওয়ার সুযোগ থাকবে।
অ্যাপ্লিকেশন ট্র্যাকার: প্রস্তুতি থেকে শুরু করে নতুন দেশে পৌঁছানো পর্যন্ত আবেদনের অগ্রগতি ট্র্যাক করার ব্যবস্থা রয়েছে।
কমিউনিটি ফোরাম: অন্য আবেদনকারীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকবে।
নিউজ সেকশন: বিভিন্ন দেশের ভিসা নীতির পরিবর্তন ও নীতিগত আপডেট ট্র্যাক করা যাবে।
প্ল্যাটফর্মটির সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বখ্যাত কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটে কর্মঅভিজ্ঞ সফটওয়্যার প্রকৌশলী পল্লব মাহমুদ বলেন, শিক্ষার্থীরা যাতে সহজে বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা ও গবেষণার পরিকল্পনা করতে পারে, সে লক্ষ্যেই লাট্টু.এআই প্ল্যাটফর্মে প্রয়োজনীয় সব তথ্য একত্র করা হয়েছে।
লাট্টু.এআই-এর ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ থেকে লগইন করে শিক্ষার্থীরা এই তথ্যভান্ডারে প্রবেশ করতে পারবেন। উচ্চশিক্ষাসংক্রান্ত বিশ্বের প্রায় সব তথ্য শিক্ষার্থীদের হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে প্ল্যাটফর্মটির। বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা কোথা থেকে শুরু করতে হবে—এই দ্বিধা ও বিভ্রান্তি দূর করে লাট্টু.এআই শিক্ষার্থীদের সহায়ক প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের।
লাট্টু (লাটিম) বাংলাদেশের পরিচিত একটি খেলনা। উদ্যোক্তাদের ভাষ্য, লাট্টু তাঁদের কাছে শেকড় ও ঘরের অনুভূতির সঙ্গে যুক্ত। একই সঙ্গে বিদেশে যাওয়ার পরিকল্পনা করা একজন বাংলাদেশি শিক্ষার্থীর নানা তথ্যের গোলকধাঁধায় ঘুরপাক খাওয়ার বিভ্রান্ত অবস্থারও প্রতীক এটি।
সেই ভাবনা থেকেই প্ল্যাটফর্মটির নাম রাখা হয়েছে ‘লাট্টু’। উদ্যোক্তাদের মতে, লাট্টু.এআই-এর লক্ষ্য হলো শিক্ষার্থীদের সেই ঘূর্ণায়মান ও বিভ্রান্ত অবস্থাকে স্থির করে একটি পরিষ্কার ও নির্ভরযোগ্য সিদ্ধান্তের জায়গায় পৌঁছে দেওয়া।

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতা ও খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই শাহ আলম।
৫ ঘণ্টা আগে
ঘুসসাইটের নির্মাতা শাহেদ শরীফ ও সাইফ কবিরের মতে, কোনো নির্দিষ্ট ব্যক্তির অপকর্ম প্রমাণ করা এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য নয়। সরকারি সেবা নিতে গিয়ে অনানুষ্ঠানিকভাবে অর্থ দাবির একটি উন্মুক্ত পাবলিক রেকর্ড বা লেজার তৈরি করাই তাদের লক্ষ্য। এর মাধ্যমে বিভিন্ন দপ্তরে ঘুস লেনদেনের নিয়মিত চিত্র বা ধরন শনাক্ত কর
৬ ঘণ্টা আগে
বৈঠকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, আবাসনসহ বাংলাদেশের শিক্ষা কারিকুলামে ম্যান্ডারিন তথা চীনা ভাষা অন্তর্ভুক্তকরণ, দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) পূর্ণমাত্রায় ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়েও আলো
৭ ঘণ্টা আগে
২০০৭ সালের মার্চে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করে দুদক। চারদলীয় জোট সরকারের আমলে সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্রের মাধ্যমে অস্বাভাবিক কম দামে বিক্রি করার অভিযোগ আনা হয় মামলাগুলোতে।
৮ ঘণ্টা আগে