প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংবাদমাধ্যমকে প্রাণবন্ত রাখা ক্যামেরার পেছনের কারিগরদের কাজের স্বীকৃতি দিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য এক আয়োজন। শুক্রবার (১ মে) সন্ধ্যায় রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে ‘ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে।
ফটোসাংবাদিকতা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ২৭ জন কৃতি আলোকচিত্রী এবং নেপালের ১০ জনকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেপাল দূতাবাসের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এবং দি নিউ নেশনের ম্যানেজিং এডিটর ও ক্রীড়ালোক সম্পাদক আরশাদ হোসেন।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারাল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন। এ ছাড়া ন্যাশনাল ফোরাম অফ ফটো জার্নালিস্ট নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্তার নেতৃত্বে ১০ জনের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
ইম্পেরিয়াল ফটো জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৬-এ পুরস্কারপ্রাপ্ত হন ২৭ জন। নেপালের ১০ জনকে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ফটোসাংবাদিকতায় ৫৭ বছর অবদানের জন্য বিশেষ সম্মাননা পান রয়টার্সের ফটোসাংবাদিক রফিকুর রহমান।

সম্মাননা প্রদানের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন। ফটোসাংবাদিকদের কাজের মূল্যায়ন ও উৎসাহ দিতেই এই আয়োজন। অতিথিদের পদচারণায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। পুরস্কারপ্রাপ্তরা হলেন;
১. মোহাম্মদ পনির হোসেন (রয়টার্স)
২. কে এম আসাদ (ফ্রিল্যান্স)
৩. শুভ্র কান্তি দাস (প্রথম আলো)
৪. মুনির উজ জামান (এএফপি)
৫. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডিনিউজ২৪ ডটকম)
৬. মো. সাজিদ হোসেন (প্রথম আলো)
৭. সনি রামানি (নিউ এজ)
৮. ফিরোজ আহমেদ (ডেইলি স্টার)
৯. রোহেত আলী রাজিব (বাংলাদেশ প্রতিদিন)
১০. মইনুদ্দিন আহমেদ (দ্য নিউ নেশন)
১১. দীপু মালাকার (প্রথম আলো)
১২. মামুনুর রশিদ (দৈনিক সমকাল)
১৩. আব্দুল গণি (দৈনিক ইত্তেফাক)
১৪. মশিউর রহমান সুমন (ক্রীড়ালোক)
১৫. মোশারফ হোসেন ভূঁইয়া (দেশ রূপান্তর)
১৬. মো. হাসান (আজকের পত্রিকা)
১৭. হাবিবুর রহমান (সারাবাংলা ডটনেট)
১৮. জাহিদুল ইসলাম সজল (আজকের পত্রিকা)
১৯. রাশেদ সুমন (ডেইলি স্টার)
২০. মো. সৌরভ (নিউ এজ)
২১. শামসুল হক রিপন (দেশকাল নিউজ)
২২. এস. এম. নাসির (চ্যানেল আই)
২৩. রিয়াজ আহমেদ সুমন (ডেইলি সান)
২৪. মনিরুল ইসলাম সবুজ (দৈনিক নয়া দিগন্ত)
২৫. ইন্দ্রজিৎ কুমার ঘোষ (খবরের কাগজ)
২৬. আল আমিন লিওন (আমাদের সময়)
২৭. শরীফ সারওয়ার (আন্ডারওয়াটার ফটোগ্রাফি)
রাজনীতি/এসআর

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৪ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে