ডেস্ক, রাজনীতি ডটকম

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার বিয়ের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে ফেসবুকে হাসনাতের সঙ্গে নিজের ছবি পোস্ট করে সারজিস আলম লিখেছেন, ‘আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত৷ তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী৷ আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছ৷ দাম্পত্য জীবন সুখের হোক৷ আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন৷ বিশেষ দ্রষ্টব্য: ভাবিকে এখনো আমরাও দেখিনি৷’
সম্প্রতি সমন্বয়কদের নিয়ে সামাজিক মাধ্যমে গুজব রটানো হচ্ছে। সারজিস, হাসনাতরাও এসব গুজব ‘চালাইদেন সোর্স’ লিখে মজা করেছেন।
তাই সত্যি সত্যি হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছেন কি না জানতে যোগাযোগ করা হলে ছাত্র-আন্দোলনের আরেক সমন্বয়ক তারেকুল ইসলাম জানান, হাসনাত আব্দুল্লাহের বিয়ের তথ্য সঠিক।
এ বিষয়ে তিনিও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, এতোসব চালাইদেনের মাঝে একটা সত্য খবর হলো গতকাল হাসনাত আব্দুল্লাহ ভাই আসলেই বিয়ে করেছেন। পারিবারিকভাবে ছোট পরিসরে বিয়ের আয়োজনটা হয়েছে। আপনারা সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন।
ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাই গতকাল (শুক্রবার) রাতে এশার নামাজের পরে তার নিজ এলাকার এক মসজিদে বিয়ে করেছেন।

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।
১২ ঘণ্টা আগে
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
১৩ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে