ডেস্ক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার (২৯ জুন) খসড়ার বিষয়ে মতামত দেওয়ার জন্য ১০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ই-মেইলের ([email protected]) মাধ্যমে ইসির জ্যেষ্ঠ সচিব বরাবর এ মতামত পাঠাতে বলেছে ইসি।
এ খসড়ায় ভোটের প্রচারে প্রার্থীর পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
লিফলেট, ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও বিলবোর্ড ব্যবহার কীভাবে ব্যবহার করা যাবে, তা-ও তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ‘ঘৃণা’ ছড়ানো বক্তব্য, ভুল তথ্য, বানোয়াট তথ্য বা উসকানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না।
প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট বা অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন।
সে ক্ষেত্রে প্রচার শুরুর আগে রিটার্নিং কর্মকর্তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ অন্যান্য শনাক্তকরণ তথ্য জমা দিতে হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘খসড়ার বিষয়ে সুচিন্তিত মতামত পাওয়ার পর তা পর্যালোচনা করা হবে। এরপর আচরণবিধির গেজেট জারি করা হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিধি লঙ্ঘন করলে ডিজিটাল বা সাইবার সুরক্ষা আইনের আওতায় শাস্তির বিধান প্রস্তাব করা হয়েছে।
গত ১৯ জুন সপ্তম কমিশন সভায় এ আচরণবিধি অনুমোদন করে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
৯ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৩ ঘণ্টা আগে