সংবিধান সংস্কার কমিশন চেয়ারম্যান

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন অসম্ভব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘‘‌জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া গণতন্ত্র ও মানবিক মর্যাদা অর্জন কখনোই সম্ভব নয়। ”

সরকার গঠন, নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের সম্পর্ক সুনির্ধারিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘বিচার বিভাগের স্বাধীনতা ও নাগরিকদের প্রশ্ন করার ক্ষমতা অবশ্যই প্রাতিষ্ঠানিক কাঠামোর অংশ হতে হবে।’’

অধ্যাপক আলী রীয়াজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সংলাপের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তৃতায় এসব কথা বলেন।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যের গুরুত্ব তুলে ধরে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘‘অতীতের স্বৈরতন্ত্রবিরোধী লড়াই শুধুই সূচনা মাত্র। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত জবাবদিহিমূলক ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে সক্ষম রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।’’

তিনি বলেন, ‘‘প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে এবং জনগণের মতামত নির্বাচনী ব্যবস্থায় প্রতিফলিত করতে ঐকমত্য প্রতিষ্ঠার বিকল্প নেই।’’

অধ্যাপক আলী রীয়াজ তার বক্তব্যের শুরুতেই ‘জুলাই-আগস্টের’ বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি শহীদদের আত্মত্যাগ ও তাদের পরিবারের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ‘‘তাদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে কোনো বক্তব্য দেওয়া নৈতিকভাবে সঠিক হবে না।’’

সংলাপে আলোচিত বিষয়গুলো দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা হিসেবে বিবেচিত হতে পারে বলেও অধ্যাপক আলী রীয়াজ উল্লেখ করেন।

সূত্র: বাসস

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জুলাইয়ের বিরোধিতা: সাদেকা হালিমসহ ৩ ঢাবি শিক্ষক বরখাস্ত, ৪ জনকে অব্যাহতি

ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জবির সাবেক উপাচার্য ড. সাদেকা হালিম প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ ও নৈতিক স্খলনজনিত অপরাধসহ বিভিন্ন অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়।

২০ ঘণ্টা আগে

৩ মামলায় গ্রেপ্তার, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে একটি হত্যা ও দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০ ঘণ্টা আগে

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২১ ঘণ্টা আগে