প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও নয়জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ সদর দপ্তরে (অতিরিক্ত আইজিপি সুপারনিউমারারি) পদে পদায়ন করা হয়েছে। এছাড়া ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে বরিশাল রেঞ্জ ডিআইজি, মেট্রোরেলের ডিআইজি মো. সাইফুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. নিশারুল আরিফকে পুলিশ সদর দপ্তরে, ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে পুলিশ সদর দপ্তরে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মাহবুবুর রহমানকে মেট্রোরেলের ডিআইজি, পুলিশ সদর দপ্তরের ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসানকে হাইওয়ে পুলিশে ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
৭ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
৯ ঘণ্টা আগে
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
৯ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়
১০ ঘণ্টা আগে