প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, সাংবাদিকরাই কেবল সাংবাদিকতা বাঁচাতে পারেন। আর এ জন্য দরকার ঐক্য।
রোববার সাংবাদিক ইউনিয়ন যশোরের চার যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতা পেশার মূল লক্ষ্য হলো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা। মানুষের কথা বলা। মানুষের সমস্যা, সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অবিচার তুলে ধরা। রাজধানী ঢাকার মতো মফস্বলেও এ পেশায় আত্মনিয়োগ করে সাংবাদিকরা জনসেবা ও সমাজকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিছু পাওয়ার জন্য নয়, নিতান্ত ভালোবাসা ও জনসেবার মহৎ উদ্দেশ্য থেকে ঝুঁকিপূর্ণ এ পেশায় আসেন একজন প্রকৃত সাংবাদিক। একজন ভালো সাংবাদিককে যেমন সাহসী হতে হয়- তেমনি সত্যনিষ্ঠ ও নীতির প্রশ্নে আপসহীন এবং ন্যায়ের প্রশ্নে অবিচল থাকতে হয়।
এর ব্যতিক্রম চিত্রও আমরা দেখতে পাই। অযোগ্য অর্বাচীন কিছু মানুষের পদচারণায় কলঙ্কিত হতে দেখা যায় বাংলাদেশের সাংবাদিকতার গৌরবময় জগৎ। কোনো মহৎ উদ্দেশ্য থেকে নয় অর্থ লিপ্সুতা থেকে এবং সমাজে প্রভাব তৈরি করার ইচ্ছে থেকে অনেকে এ পেশার সঙ্গে যুক্ত হন। ভুঁইফোড় সংবাদ মাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে তারা নানা ধান্ধাবাজি করে। নানারকম অপতৎপরতায় লিপ্ত থাকে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টার্গেট করে সংবাদ পরিবেশনের হুমকি দেয়।
ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে। খুব অল্প সময়ের মধ্যে এরা অর্থ সম্পদের মালিক হয়ে যায় এবং একই ধরনের কিছুসংখ্যক ব্যক্তি মিলে গড়ে তোলে সাংবাদিক সিন্ডিকেট। এদের রুখে দাঁড়াতে হবে। না হয়, সাংবাদিকদের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে।
যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল মজিদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএনপির কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুব, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, আলাউদ্দিন এবং প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাইফুল ইসলাম সজল, সাইফুর রহমান সাইফ, সাবেক সভাপতি এম আইউব, সরোয়ার হোসেন, হানিফ ডাকুয়া, জুয়েল মৃধা, টিআই তারেক, জুবায়ের আহমেদ, গোলাম মোস্তফা মুন্না, এম আর খান মিলন প্রমুখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সহ-সভাপতি বিএম আসাদ, যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু, কোষাধক্ষ্য এম আর মশিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম সিনিয়র সদস্য রাজেক জাহাঙ্গীর শেখ আব্দুল্লাহ হুসাইন, মো রফিকুল ইসলাম, আশরাফুল আজাদ, ফিরোজ গাজী প্রমুখ।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। এ নির্বাচনের ভোটার তালিকা সংসদ সচিবালয় সরবরাহ করবে। এ বিষয়ে ইতোমধ্যে কমিশনের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইক্রোপ্লাস্টিক হলো পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা। এগুলো সাধারণত পলিথিন বা অন্যান্য সিনথেটিক পলিমার দিয়ে তৈরি। টুথপেস্টে এগুলো কেন যোগ করা হয়
৬ ঘণ্টা আগে
ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ওই একই গান ব্যবহার করে নিজেদের প্রোফাইলে ভিডিও পোস্ট করা শুরু করেন মিজ পালের প্রতি সমর্থনের অংশ হিসেবে।
৬ ঘণ্টা আগে
আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
৭ ঘণ্টা আগে