'দেখা না দিলে বন্ধু কথা কইও না', কাকে খোঁচা দিলেন সারজিস?

ডেস্ক, রাজনীতি ডটকম

শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আহবান জানানোর পাশাপাশি হুশিয়ারি উচ্চারণ করতে দেখা যায় আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাদের।

এরই মধ্যে আগুনে ঘি ঢাললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। রোববার সকালে ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি লিখেন, 'দেখা না দিলে বন্ধু কথা কইও না'। কাকে উদ্দ্যশ্যে করে এই কথা বললেন সারজিস? এ নিয়ে নেটিজেনদের আগ্রহের কমতি নেই।

কেউ কেউ মনে করছেন সম্প্রতি অন্তর্বর্তী সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একই ধরনের কথাকেই ব্যঙ্গ করেছেন। গত বছরের ১৯ জুলাই ঢাবিতে এক সমাবেশ থেকে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক আন্দোলন কি সফল হয়েছে, যেই আন্দোলনের নেতা বিদেশে পালিয়ে গিয়ে বিলাসী জীবন যাপন করছেন আর কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানাচ্ছেন! আমরা বলি—দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না।’

একইভাবে ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবসকে কেন্দ্র করে কর্মসূচি ঘোষণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুশিয়ারি জানালেও আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ মাঠে থাকবে না বলে মনে করেন কেউ কেউ। তাই সারজিস আলম 'দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না' স্ট্যাটাস দিতে পারেন বলে মনে করেন নেটিজেনরা।

গতকাল শনিবার (৯ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়, রোববার বেলা ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ গণজমায়েত কর্মসূচি পালন করা হবে।

এর আগে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার’ দাবিতে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ। দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জুলাইয়ে ৫৫ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস

অন্তত ২১ জন সাংবাদিক আহত হয়েছেন, ৯ জন লাঞ্ছনার শিকার হয়েছেন এবং ৮ জনকে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় গুম আইনের খসড়া অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

অনুমোদিত খসড়ায় গুমের অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে অথবা গুম হওয়ার পাঁচ বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে অপরাধীর জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি

১৬ ঘণ্টা আগে

বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

১৬ ঘণ্টা আগে

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী

জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেছিলেন। পরে চূড়ান্ত শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে জাহের আলভীকে জামিন দেওয়া হয়।

২০ ঘণ্টা আগে