ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের রাজনীতিতে যোগ দেবেন কি না, সে বিষয়ে খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নিজের রাজিনীতি করা নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।
পোস্টে শফিকুল আলম লেখেন, ‘আমার অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। কিছু বন্ধুর কাছ থেকে শুনেছি, আমি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব শেষ করার পর কোনো বড় রাজনৈতিক দল কিংবা সদ্য গঠিত কোনো দলে যোগ দিতে যাচ্ছি।
তিনি লেখেন, সত্য বলতে, আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার আগ্রহ রাখি না। এমপি বা কোনো উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতার জীবনযাপনও আমার পছন্দ নয়। সিঙ্গাপুর বা ইউরোপের মতো দেশগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায়, এখানে রাজনৈতিক নেতৃত্বে থাকা কোনো অর্থনৈতিক সুবিধা দেয় না—যদি না আপনি দুর্নীতির পথ বেছে নেন।
তিনি আরও লেখেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হওয়ার পর কোনো রাজনৈতিক দলে যোগ দেব না; বরং সাংবাদিকতা ও সক্রিয় লেখালেখির দিকে ফিরে যেতে চাই। আমার হাতে কিছু বইয়ের পরিকল্পনা রয়েছে। চাইলে পুরো জীবনটাই কাটিয়ে দিতে পারি শুধু জুলাইয়ের গণজাগরণ নিয়ে লেখালেখি করে। আমার জীবনে এমন স্বতঃস্ফূর্ত, সাহসী, সুন্দর ও ব্যাপক রাজনৈতিক আন্দোলন আর কখনো দেখিনি।
প্রেস সচিব লেখেন, রবার্ট ক্যারো তার পুরো জীবন উৎসর্গ করেছেন লিন্ডন বি. জনসনকে নিয়ে লেখালেখিতে। ঠিক তেমনি একজন লেখক তার জীবনটাই ব্যয় করতে পারেন জুলাই বিপ্লব নিয়ে লেখার মাধ্যমে (যদিও জানি, কেউ কেউ ‘বিপ্লব’ শব্দটি পছন্দ করেন না)। আমার জীবনের এই নতুন অধ্যায়ে আমি কি নিরাপদ থাকতে পারব? গত কয়েক মাসে আমি আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে প্রচুর হুমকি পেয়েছি। তবে হতে পারে, এসব ছিল কিছু হতাশাগ্রস্ত মানুষের রাগান্বিত চিৎকার, যারা দেশের মানুষের কাছ থেকে শেষ জনপ্রিয়তাটুকু হারিয়ে ফেলেছে।
তিনি আরও লেখেন, আমি সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখি। তিনিই আমাদের সৃষ্টি করেছেন এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আমি আমার অন্তর্বর্তীকালীন পরবর্তী জীবনপর্বের দিকে আশাবাদ নিয়ে তাকিয়ে আছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
৮ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১২ ঘণ্টা আগে