হালাল সনদ নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিবাদ জানাল বিএসটিআই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএসটিআই-এর লোগো: সংগৃহীত

হালাল সনদ পাওয়ার ক্ষেত্রে ‘ঘুষ‘ প্রদানসহ নানা ধরনের হয়রানির শিকার হতে হয়— ব্যবসায়ীদের এমন অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

রাজধানীতে অনুষ্ঠিত এক কর্মশায়ায় ব্যবসায়ীদের এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হলে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। সংস্থাটি বলেছে, হালাল সনদ দেওয়ার ক্ষেত্রে নিয়ম বহিভূত কোনো কাজ করে না তারা।

তবে, কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে আলাপকালে তারা রাজনীতি ডটকমকে জানিয়েছেন—সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের হয়রানি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হয় তাদের।

রোববার (১৯ জুলাই) এক প্রতিবাদলিপিতে বিএসটিআই জানায়, তাদের হালাল সার্টিফিকেশন কার্যক্রম বিএসটিআই আইন ২০১৮, প্রবিধানমালা ২০২২, সরকারি গেজেট, আন্তর্জাতিক মান ISO/IEC 17065 এবং প্রযোজ্য হালাল মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হয়।

এর আগে, গতকাল শনিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত 'হালাল ফর এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন' কর্মশালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে পণ্যের হালাল সনদ নেওয়ার ক্ষেত্রে ঘুষ দিতে হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

ওই কর্মশালায় অংশ নিয়ে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক খুরশিদ আহমেদ ফরহাদ বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই থেকে হালাল সনদ নিতে উচ্চ ফি, বারবার কারখানা পরিদর্শন এবং বিভিন্ন পরীক্ষার সনদ জমা দিতে হয়’

তিনি বলেন, ‘হালাল সার্টিফিকেট নিতে গেলে নন হালাল যে একটিভিটি আছে, এটা দিতে হয়’

কর্মশালায় বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশন থেকে হালাল সনদ নেওয়ার ক্ষেত্রে নানান অসঙ্গতি ও হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন বিসিআইয়ের পরিচালক ও খাদ্যপ্রক্রিয়াজাত পণ্য রপ্তানিকারক ও ইজি প্রসেস ফুডের চেয়ারম্যান জিয়া হায়দার মিঠু।

কর্মশালায় অংশ নেওয়া ব্যক্তিদের এমন সব বক্তব্য ঘিরে মূলধারার কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিবৃতি দিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছে বিএসটিআই।

বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানিয়েছে, ‘প্রকাশিত সংবাদে বিএসটিআই হালাল সনদ প্রদানের ক্ষেত্রে আবেদনকারী বা রপ্তানিকারকদের নিকট সরকারি নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ, অনুদান (Contribution) অথবা রপ্তানিকৃত পণ্যের পরিমাণ (টনভিত্তিক) অনুযায়ী অর্থ দাবি করে থাকে বলে উদ্ধৃত করা হয়েছে। এছাড়া, হালাল সনদ নিতে গাড়ি চাওয়া এবং ঘুষ নেওয়ার মতো মন্তব্যও করা হয়েছে’

বিজ্ঞপ্তিতে এ সমস্ত অভিযোগকে বিএসটিআই সম্পূর্ণরূপে ‘মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে।

সংস্থাটির দাবি, হালাল লাইসেন্সের জন্য কোনো আবেদন ফি নেই। অনুমোদনের পর সরকারি বিধান অনুযায়ী ক্ষুদ্র শিল্পের জন্য ১ হাজার, মাঝারি শিল্পের জন্য ৩ হাজার এবং বৃহৎ শিল্পের জন্য ৫ হাজার টাকা ফি নির্ধারিত আছে। রপ্তানিযোগ্য পণ্যের ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের বিপরীতে কোনো ফি আদায়ের বিধানও নেই।

বিএসটিআই আরও জানিয়েছে, হালাল অডিটে এফবিসিসিআই, আলিয়া মাদ্রাসার মুফতি প্রতিনিধি, পুষ্টি ও খাদ্য বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং বিএসটিআইয়ের কারিগরি কর্মকর্তারা অংশ নেন। পরে প্রতিবেদন ১৫ সদস্যের হালাল সার্টিফিকেশন কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সংবাদে উল্লেখিত ইজি ফুড লিমিটেড ও বম্বে সুইটস লিমিটেড হালাল সনদের জন্য বিএসটিআইয়ের কাছে কোনো আবেদনই করেনি। ফলে তাদের কোনো হালাল সনদও দেওয়া হয়নি।

বিএসটিআই দাবি করেছে, সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের নামে প্রকাশিত বক্তব্য অস্বীকার করেছেন এবং বলেছেন, গণমাধ্যমে তাদের বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে