শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার সুবিধা প্রতিদিনই

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাপ্তাহিক ছুটির দিনসহ সাত দিনই বাস ভাড়ার ক্ষেত্রে রাজধানীর শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার সুবিধা পাবেন বলে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে তিনি এ কথা বলেন।

সাইফুল আলম বলেন, ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম পরিহিত অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনসহ সাত দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার সুবিধা পাবেন।

তিনি আরও জানান, পূর্ববর্তী সময়সীমা (সকাল ৮টা থেকে রাত ৮টা) বাতিল করে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর এলাকার সব রুট ও এলাকার সব সিটি বাসে এই সিদ্ধান্ত বলবৎ হবে।

নিরাপদ সড়ক আন্দোননের (নিসআ) আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে হাফ পাস বাস্তবায়ন করা হয়। এই হাফ পাস শুধু বাস নয়, রেল ও নৌযানসহ সব পরিবহনে সরকারকে বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

রণধীর জয়সওয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ ছিল।

১৯ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকালে আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। তিনজনের শরীরই মারাত্মকভাবে পুড়ে গেছে—মাইদুলের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়েছে।

২০ ঘণ্টা আগে

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

২০ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১ দিন আগে