প্রতিবেদক, রাজনীতি ডটকম

বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কাকরাইলে মঙ্গলবার (২০ মে) দুপুরে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে যায় পোশাকশিল্প প্রতিষ্ঠান টিএনজেড গ্রুপের শতাধিক শ্রমিক।
দুপুর আড়াইটার দিকে জাতীয় শ্রম ভবনের সামনে থেকে মিছিল শুরু করে শ্রমিকরা কাকরাইল মোড় হয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের দিকে অগ্রসর হন। তবে ৩টার দিকে তারা প্রধান বিচারপতির বাসভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন এবং সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এ সময় শ্রমিকরা ‘বেতন চাই, বোনাস চাই-চূড়ান্ত হিসাব আজই চাই’; ‘১৪ মাসের ঘাম কোথায়? টিএনজেড জবাব চাই!’; ‘মেহনতি মানুষের ঘাম বৃথা যেতে পারে না’; ‘যেখানে বেতন নেই, সেখানে শান্তি নেই!’ এবং ‘আমরা চাই না দয়া, চাই ন্যায্য পাওনা’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
এর আগে সকাল ৯টা থেকেই শ্রমিকরা জাতীয় শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৪ আগস্টের মধ্যে এ মামলার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
১৩ ঘণ্টা আগে
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
১৫ ঘণ্টা আগে
নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) এখনও কোনো নোটিশ যায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নোটিশ এলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।
১৭ ঘণ্টা আগে
বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’
১৭ ঘণ্টা আগে