প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অঞ্চলে নির্বাচন অফিসগুলোর কতটুকু ক্ষতি হয়েছে তা সরেজমিন খতিয়ে দেখতে ছয়টি কমিটি গঠন করল নির্বাচন কমিশন (ইসি)। কমিটিগুলো আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. হেলাল উদ্দিন খানের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
এতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক আন্দোলনে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন যেসব আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসসমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব অফিসগুলো সরেজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত প্রতিবেদন (ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য উল্লেখপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ) দাখিলের জন্য নির্দেশিত হয়ে অঞ্চলভিত্তিক ছয়টি কমিটি গঠন করা হলো।
ক) ক্ষতিগ্রস্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসসমূহের সরেজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত করা।
খ) আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসসমূহের মালামাল ও গাড়ির ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য সংগ্রহ করা।
গ) প্রাসঙ্গিক অন্যান্য কার্যক্রম গ্রহণ।
ঘ) সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই-বাছাই ও পরীক্ষা নিরীক্ষা করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১৮ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে সচিব বরাবর প্রতিবেদন দাখিল করা।
ছয়জন উপ-সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে দুই সদস্য বিশিষ্ট পৃথক পৃথক ছয়টি কমিটি। ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন অফিস ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে
জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেছিলেন। পরে চূড়ান্ত শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে জাহের আলভীকে জামিন দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।
১৭ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৮ ঘণ্টা আগে