নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা, জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই চেতনা বাস্তবায়নে সরকারের মেশিনারি ব্যবহার করতে হবে। জুলাই বিপ্লবের মূল চেতনা সুশাসন। তাই আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান জুলাই হত্যাকাণ্ডের বিচারে কোন ত্রুটি বিচ্যুতি থাকলে তা তুলে ধরার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না।

আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানে কোনো অনৈক্য নেই বলেও জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যে করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া হয়েছে, তা আমার কাছে স্থায়ীই মনে হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান নতুন করে লিখতে আপত্তি নেই। লেখা যেতেই পারে। তবে এ সংবিধান (বাংলাদেশের) পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধানের একটি।

এসময় মব করে বিভিন্ন জায়গায় ও ব্যক্তির ওপর হামলা নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মব সন্ত্রাস বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং ১৭ বছরের নানা অবিচারের বিরুদ্ধে ক্রোধ। এ ক্রোধ প্রত্যাশা করি না। এ ক্রোধ বন্ধ করতে হবে। এটা জুলাই চেতনা বিরোধী। মব সন্ত্রাস জুলাইয়ের সব অর্জকে ম্লান করতে পারে।

হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করার ক্ষেত্রে ঐকমত্য কনিশনের সুপারিশ পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আবু সাইদ কোন রাজনৈতিক দলের না। জুলাইয়ের শহীদরা কোনো রাজনীতির কেউ না। তারা স্বৈরাচার আমলের ভুক্তভোগী হয়ে রাস্তায় নেমেছিল। তারা সবাই নাগরিক প্রতিনিধি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৫ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

৮ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

৮ ঘণ্টা আগে