অতিরিক্ত ডিআইজি হলেন ৪৭ এসপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুর, রংপুর, কুমিল্লাসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার (এসপি) ও সমমর্যাদার ৪৭ জনকে অতিরিক্ত ডিআইজি (উপ মহাপরিদর্শক) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। ক্ষমতার পালাবদলে পুলিশের সর্বস্তরে রদবল-পদোন্নতির ধারাবাহিকতায় এবার এই কর্মকর্তাদের পদোন্নতির খবর এসেছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

পদোন্নতি পাওয়া ৪৭ কর্মকর্তার মধ্যে গাজীপুর, রংপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, ময়মনসিংহ, চট্টগ্রাম, দিনাজপুর, মানিকগঞ্জ, হবিগঞ্জ, ঢাকা ও গাইবান্ধা জেলার পুলিশ সুপার রয়েছেন। সরকার পতনের পর পুলিশের প্রায় সব পর্যায়ে রদবদল অব্যাহত রয়েছে। বাধ্যতামূলক অবসরেও পাঠানো হচ্ছে কোনো কোনো কর্মকর্তাকে।

গত ৫ অগাস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার আমলে নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলে আনা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে। পরদিন ৭ অগাস্ট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের বিশেষ এ ইউনিটের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে।

ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে। এছাড়া অতিরিক্ত উপকমিশনার সহকারী কমিশনার এবং ওসি পর্যায়ের কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

১৩ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১৫ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

১৫ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে