ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে চারপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে এসে অবরোধ করেন।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তারা সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘অবরোধ-অবরোধ, শাহবাগ অবরোধ’ সহ নানা স্লোগান দিতে থাকেন।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আজ (মঙ্গলবার) শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালনের কথা জানায় ছাত্রদল।
গত ১৮ মে একই দাবিতে প্রায় ২ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে ছাত্রদল।
যদিও ছাত্রদল সভাপতির দাবি ছিল, লোকসমাগম বেশি হওয়াতে বাধ্য হয়ে শাহবাগ মোড়ের সামনে অবস্থান নিতে হয়।
সেদিনের ওই ঘটনায় জনদুর্ভোগের কারণে দুঃখও প্রকাশ করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়। এর আগে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
তারা হলেন- তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।
পরে ১৪ মে তাদের আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৭ মে গ্রেপ্তার তিনজনের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে সাম্য হত্যার ঘটনায় করা মামলাটি শাহবাগ থানা থেকে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে, বলে গত ১৯ মে গণমাধ্যমকে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৪ আগস্টের মধ্যে এ মামলার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
১৪ ঘণ্টা আগে
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
১৬ ঘণ্টা আগে
নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) এখনও কোনো নোটিশ যায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নোটিশ এলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।
১৮ ঘণ্টা আগে
বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’
১৮ ঘণ্টা আগে