বিশ্ববিদ্যালয়ে জলবায়ু রিপোর্টিং কোর্স চালুর উদ্যোগ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৭: ০২
এজাইল (AGILE) প্রকল্পের আওতায় ঢাকার পূর্বাচলের সিসিইউএলবি রিসোর্টে অনুষ্ঠিত হয় কো-ডিজাইন কর্মশালা। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন নিয়ে আরও দক্ষ সাংবাদিক তৈরি করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘জলবায়ু রিপোর্টিং’ বিষয়ে অভিন্ন পাঠ্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোর্সের কাঠামো, পাঠদান পদ্ধতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে দুই দিনব্যাপী কর্মশালায় আলোচনা করেছেন।

এজাইল (AGILE) প্রকল্পের আওতায় ৩ ও ৪ জুলাই ঢাকার পূর্বাচলের সিসিইউএলবি রিসোর্টে অনুষ্ঠিত কো-ডিজাইন কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা অংশ নেন। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়।

কর্মশালাটি পরিচালনা করেন কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্কের (CJEN) চেয়ারম্যান অধ্যাপক জুড উইলিয়াম জেনিলো এবং সাংবাদিক জেসমিন পাপড়ি।

প্রথম দিনের অধিবেশনে জলবায়ু সাংবাদিকতার তাত্ত্বিক ও ব্যবহারিক বিভিন্ন দিক তুলে ধরা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক ড. এম. শাহজাহান মন্ডল জলবায়ু বিজ্ঞানের মৌলিক বিষয়, বাংলাদেশের ঝুঁকি এবং এ–সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

এরপর প্রথম আলোর সাংবাদিক মোস্তফা ইউসুফ জলবায়ু প্রতিবেদনে অর্থনৈতিক, সামাজিক ও নীতিগত বিষয় যুক্ত করার কৌশল তুলে ধরেন। দিনের শেষ সেশনে গ্রেট জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিফট গুইন্ডিংওয়ের সঞ্চালনায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং দিনের শেখা বিষয়গুলোর মূল্যায়ন করেন।

দ্বিতীয় দিনের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে চালুর জন্য প্রস্তাবিত জলবায়ু রিপোর্টিং কোর্স। ২০২৬ সালের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এজাইলের সহ-নকশা সভায় প্রস্তুত করা খসড়া পাঠ্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা বিবেচনায় রেখে কোর্সটি কীভাবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন।

পরে দলভিত্তিক আলোচনায় কোর্সের বিষয়বস্তু, মূল্যায়ন পদ্ধতি, পাঠদান কৌশল এবং বাস্তবায়নের রূপরেখা নিয়ে কাজ করা হয়। উপস্থাপনা ও আলোচনা শেষে খসড়া পাঠ্যক্রম আরও পরিমার্জনের জন্য বিভিন্ন সুপারিশও করা হয়।

কর্মশালার বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকট নয়; এটি অর্থনীতি, জনস্বাস্থ্য, সমাজ ও নীতিনির্ধারণের সঙ্গেও নিবিড়ভাবে সম্পর্কিত। ফলে ভবিষ্যৎ সাংবাদিকদের এমন দক্ষতা অর্জন করতে হবে, যাতে তারা বৈজ্ঞানিক তথ্য, নীতিগত সিদ্ধান্ত এবং মানুষের বাস্তব অভিজ্ঞতা সমন্বয় করে নির্ভুল ও কার্যকর প্রতিবেদন তৈরি করতে পারেন।

তাদের মতে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে জলবায়ু রিপোর্টিং বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা চালু হলে নতুন প্রজন্মের সাংবাদিকরা এ খাতে আরও দক্ষ হয়ে উঠবেন এবং বাংলাদেশে জলবায়ু সাংবাদিকতার মান উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৩ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৪ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৫ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৫ ঘণ্টা আগে
Advertisement