প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী রামিসা আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই কর্মসূচিতে অংশ নেন।
সকালে রামিসার বাসভবনের সামনে থেকে ‘মিরপুর এ এইচ মডেল স্কুল’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিরপুর-১১ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া কোমলমতি শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘জাস্টিস ফর রামিসা’ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তারা এই অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করে স্লোগান দেয়।
বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে মিরপুর এ এইচ মডেল স্কুলের শিক্ষকরা বলেন, এমন নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে আর কোনো শিশু যেন এমন পরিস্থিতির শিকার না হয়, সেজন্য অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়বে, যা শিশুদের স্বাভাবিক শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করবে। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই মামলার নিষ্পত্তির জোর দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা স্থানীয় এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা সচল না থাকায় এবং কার্যকর নিরাপত্তা জোরদার না করায় অপরাধমূলক ঘটনা বাড়ছে। সন্তানদের নিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে পুরো এলাকায় কঠোর নজরদারি ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
রাজনীতি/এসআর

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১৩ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
১৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
১৫ ঘণ্টা আগে