বাসচাপায় ৬ মৃত্যু: চালকের দায় স্বীকার, মালিক কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ধলেশ্বরী টোলপ্লাজায় বাস চাপায় ছয়জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার বাস চালক মো. নুরুদ্দীন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে দাবি করা হয়েছে, তার বাসের ব্রেক ফেল করেছিল। তিনি ইচ্ছে করে ধাক্কা দেননি।

এর আগে চালক মাদকাসক্ত ছিলেন কি না সেটার জন্য তার ডোপটেস্ট করা হয়েছে। এছাড়া এ মামলায় গ্রেপ্তার অপর আসামি ডাব্লিউ বেপারীকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুন্সীগঞ্জের হাঁসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আব্দুর রহমান আসামি নুরুদ্দিনেরজবানবন্দি রেকর্ডের আবেদন করেন। একইসঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপর আসামি ডাব্লিউকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালত আসামি নুরুউদ্দিনের জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে একই আদালত অপর আসামি ডাব্লিউকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর থেকে ডাব্লিউকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ ডিসেম্বর মামলার বাদী নরুল আমিনের বোনের পরিবার প্রাইভেটকারে ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য বেলা সোয়া ১১ টার দিকে অপেক্ষায় ছিল। তাদের বহনকৃত গাড়ীর সামনে মোটরসাইকেলে এক ভদ্রলোক তার স্ত্রী ও সন্তানসহ টোল প্রদান করছিল। বেপারী পরিবহন সামনে থাকায় ও মোটর সাইকেলটি টোল দেওয়ার সময় প্রাইভেটকারকে পিছন দিক হতে দ্রুত ও বেপরোয়া গতিতে বেপারী পরিবহন ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার ও মোটরসাইকেটি দুমড়ো মুচড়ে যায়। প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত হন। তারা হলেন-মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার, তাঁর বড় মেয়ে ইসরাত জাহান, ছোট মেয়ে রিহা মনি, ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন, মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার ও তাঁর ছেলে মো. আবদুল্লাহ।

এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন প্রাইভেট কারের মালিক নুর আলম, তাঁর বোন ফাহমিদা আক্তার, প্রাইভেট কারের চালক হাবিবুর রহমান ও মোটরসাইকেলের চালক সুমন মিয়া। এ ঘটনায় গত ২৮ ডিসেম্বর নিহত আমেনা আক্তারের ভাই মো. নরুল আমিন বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা বাস চালক, হেল্পার, বাসের মালিক ও ব্যাপারী পরিবহন ব্যানার কর্তৃপক্ষ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়।

১৮ ঘণ্টা আগে

৩ মামলায় গ্রেপ্তার, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে একটি হত্যা ও দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৮ ঘণ্টা আগে

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৮ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

১৯ ঘণ্টা আগে