প্রতিবেদক, রাজনীতি ডটকম

মেট্রো রেল ভ্রমণের জন্য নিজস্ব কার্ড ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন পুনরায় চালু করেছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রবিবার (৩ নভেম্বর) থেকে সেবাটি আবারও চালু হয়। সেই সঙ্গে একক যাত্রার আরো ২০ হাজার পাস ডিএমটিসিএলে যুক্ত হয়েছে।
গত শুক্রবার ডিএমটিসিএলের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, ‘অনিবার্য কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড নিবন্ধন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
মূলত সার্ভার জটিলতার কারণে এমআরটি পাস নিবন্ধের সেবা বন্ধ রাখতে হয়। মেট্রো রেলের নিজস্ব সার্ভার নেই। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সার্ভার ব্যবহার করে মেত্রো কর্তৃপক্ষ।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘এই সেবাটি আমাদের ৭ তারিখে চালু করার কথা ছিল। কিন্তু মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করা হয়েছে। আজ থেকেই সেবাটি চালু হয়েছে। আর নতুন করে একক যাত্রার পাস ২০ হাজার বাড়ায় যাত্রীদের টিকিট কাটার লাইনে বেশিক্ষণ থাকতে হবে না।’
বর্তমানে মেট্রো রেল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে। শুধুমাত্র শুক্রবার দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
কৃষক কার্ড কর্মসূচির আওতায় সরকারি সহায়তা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড কর্মসূচি-সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা
৬ ঘণ্টা আগে
দেশের বাজারে বিক্রি হওয়া পাকিস্তানের সাতটি ও চীনের একটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বাংলাদেশে অনুমোদিত মাত্রার তুলনায় বহু গুণ বেশি ক্ষতিকর মার্কারি (পারদ) পাওয়া গেছে। এসব পণ্য বিক্রি, বিতরণ ও মজুত না রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গ
৬ ঘণ্টা আগে