মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বালানিতে বাড়তি ব্যয় ৪০ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেল-গ্যাস খাতে সরকারের অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশ ‘খুব খারাপ’ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

অর্থমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারগুলোর রেখে যাওয়া প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়াও পরিশোধ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর সময় লাগবে।

আজ শনিবার (১৬ মে) সকালে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

স্বাস্থ্যসেবা বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার উল্লেখ করে এ সময় আমীর খসরু বলেন, ‘সরকার এখন প্রিভেন্টিভ ও প্রাইমারি হেলথকেয়ারকে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী যাতে উন্নত চিকিৎসা পায়, সে জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে দরিদ্র রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার বিল সরকার বহন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য স্বাস্থ্যখাতে বাজেটও বাড়ানো হবে। তবে শুধু বাজেট বাড়ালেই হবে না, বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।’

তিনি অভিযোগ করেন, ‘অতীতে স্বাস্থ্যখাতে বিপুল বরাদ্দ দেওয়া হলেও তার বড় অংশ দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পায়নি। শুধু বড় বড় বিল্ডিং করলে হবে না। যারা পরিচালনা করবে তাদের সততা ও দায়িত্ববোধ না থাকলে জনগণ কোনো সুফল পাবে না।’

তবে সীমাবদ্ধতার মধ্যেও ভালো পারফরম্যান্স করা শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে সরকার সহযোগিতা করার চেষ্টা করবে বলে জানান তিনি। নতুন মেডিকেল কলেজ ভবনের নকশা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী।

আমীর খসরু বলেন, ‘এত বড় একটি মেডিকেল কলেজে মাত্র ৭২টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা যথেষ্ট নয়। এতে ভবিষ্যতে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হতে পারে।’ তিনি পরামর্শ দেন, অন্তত ২০০ থেকে ২৫০ গাড়ির পার্কিং সুবিধা রাখতে হবে। প্রয়োজনে আরও বেসমেন্ট নির্মাণের কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে মেডিকেল শিক্ষার আধুনিকায়নের ওপরও গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। বলেন, ‘বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল লাইব্রেরি, মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম, ইনডোর-আউটডোর খেলাধুলা ও মানসম্মত ক্যান্টিন সুবিধা নিশ্চিত করতে হবে।’

দেশে মেডিকেল টেকনোলজিস্টের সংকটের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী আমীর খসরু। তিনি বলেন, ‘দক্ষ টেকনোলজিস্টের অভাবে কোটি কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে আছে। এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্টদের জন্য আলাদা ইনস্টিটিউট গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ খাতে বিদেশেও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে।’

মেডিকেল কলেজে শিক্ষার্থী আসন বাড়ানোর প্রসঙ্গে আমীর খসরু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, ফ্যাকাল্টি ও অবকাঠামো ঠিক না রেখে শুধুমাত্র আয় বাড়ানোর জন্য সিট বাড়ানো হলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে। টিচার-স্টুডেন্ট রেশিও (অনুপাত), ফ্যাকাল্টি ও ফ্যাসিলিটি ঠিক থাকলে সিট বাড়াতে সমস্যা নেই।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে