সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেচি’র নেতৃত্বে কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনস্থ সংস্কার কমিশনের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। বৈঠকে সংবিধান সংস্কার বিষয়ক চলমান কার্যক্রম ও পরিকল্পনা সংক্ষেপে প্রতিনিধি দলের নিকট তুলে ধরেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

তিনি প্রতিনিধিদলকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।

এ সময় কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেচি বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে কমনওয়েলথের পূর্ণ সমর্থন রয়েছে। সংবিধান সংস্কার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে কমনওয়েলথের এডভাইজার ও এশিয়া সুশাসন ও শান্তি বিষয়ক প্রধান ড. দিনুশা পন্ডিতরত্ন, এডভাইজার ও সুশাসনের প্রধান প্রফেসর মিশেল স্কোবি, আইন উন্নয়ন বিভাগের লিগাল এডভাইজার মিস ন্যান্সি কানাইগো, সহকারী গবেষণা কর্মকর্তা স্বার্থক রায় উপস্থিত ছিলেন। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (আন্তর্জাতিক সংস্থা) মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।

৮ ঘণ্টা আগে

বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৯ ঘণ্টা আগে

হামের চিকিৎসা ব্যয় মেটাতে ৮৯% পরিবারকে ঋণ নিতে হয়েছে: জরিপ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।

১০ ঘণ্টা আগে

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

১০ ঘণ্টা আগে