কিছু ধারা বলবৎ রেখে সাইবার নিরাপত্তা আইন বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর কিছু ধারা বলবৎ রেখে বাতিল করা হয়েছে আইনটি। এ ব্যাপারে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সাইবার সুরক্ষার নিশ্চিতকরণ, সাইবার স্পেসে এ সংঘটিত অপরাধ শনাক্তকরণ, অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ জারি করে সরকার।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী অধ্যাদেশে এ স্বাক্ষর করেন। অধ্যাদেশে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক ২১ মে ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে বর্ণিত প্রণীত নিম্নে উল্লেখিত অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো। অধ্যাদেশ নম্বর ২৫, ২০২৫।

অধ্যাদেশে বলা হয়েছে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত ক্রমে সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংগঠিত অপরাধ শনাক্তকরণ প্রতিরোধ দমন ও উক্ত অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ জারি করা হলো।

গেজেটে বলা হয়, ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। তবে ওই আইনের ১৭,১৮,১৯,২০,২২,২৩,৩০,৩২ ও ৩৫ ধারাসমূহ বলবৎ থাকবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) এখনও কোনো নোটিশ যায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নোটিশ এলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।

১৫ ঘণ্টা আগে

বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছি: মন্ত্রী

বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’

১৫ ঘণ্টা আগে

জেলা সদরে ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ একনেকে ৮ প্রকল্প অনুমোদন

দেশের জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।

১৭ ঘণ্টা আগে

২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার কবর স্থানান্তর

একুশে পদকপ্রাপ্ত আহমদ ছফা ২০০১ সালের ২৮ জুলাই মারা যান। সে সময় তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের সাধারণ মানুষের জন্য নির্ধারিত কবরস্থানের অংশে দাফন করা হয়েছিল। সেখানে তার কবর নম্বর ছিল ১০৮০।

১৭ ঘণ্টা আগে