তারেক রহমানকে শাশুড়ির আবেগঘন অভ্যর্থনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট ‘বিজি ২০২’ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে নেমে তারেক রহমান ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে তাকে গোলাপ ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। দীর্ঘ সময় পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে উপস্থিত সকলের চোখে আনন্দের অশ্রু দেখা যায়। এ সময় পাশে ছিলেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।

তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির শীর্ষ নেতারা পৌঁঁছেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তারেক রহমান বিমানবন্দরের যে লাউঞ্জে অপেক্ষা করছেন, সেখানে দুপুর ১২টা নাগাদ পৌঁছেছেন তারা।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত হয়েছেন শাহজালালে। তাদের মধ্যে রয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ। রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীও।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ

ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে ফুল, ব্যানার আর হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে উঠছে স্মৃতিসৌধের মূল বেদী, যেখান

৩ ঘণ্টা আগে

একযোগে ১২ দপ্তরে নতুন সচিব, জনপ্রশাসনে সংযুক্ত ৫ জন

তিন সচিবের দপ্তর বদলে দেওয়া হয়েছে। এ ছাড়া চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একজনকে। দপ্তর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে পাঁচজনকে।

৪ ঘণ্টা আগে

স্মৃতিসৌধে একাত্তরের শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এরপর বিএনপি চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া অন্যান্য দল ও সংগঠনের নেতারা একে একে শ্রদ্ধা নিবেদন করেন সেখানে।

৫ ঘণ্টা আগে

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (২৫ মার্চ) গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

১০ ঘণ্টা আগে