শিক্ষাবিদ ড. সফিউদ্দিন আহমদের স্মরণে উদীচীর শোকসভা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বরেণ্য গবেষক ড. সফিউদ্দিন আহমদের স্মরণে আয়োজিত সভায় স্মৃতিচারণ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রথিতযশা ভাষা-সাহিত্য গবেষক সদ্যপ্রয়াত ড. সফিউদ্দিন আহমদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় ঢাকার সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির সেমিনার হলে উদীচী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।

শোকসভার শুরুতে ড. সফিউদ্দিন আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য একরাম হোসেন।

উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক ও গবেষক দীপংকর গৌতম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন, উদীচীর সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান এবং সম্পাদকমণ্ডলীর সদস্য বিজন রায়সহ আরও অনেকে।

স্মৃতিচারণ করতে গিয়ে আলোচকগণ বলেন, অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ ছিলেন একজন অত্যন্ত তথ্যসন্ধানী, সমাজমনস্ক এবং প্রগতিশীল চিন্তাচেতনার মৌলিক গবেষক। বঙ্গীয় রেনেসাঁ, উনিশ শতকের নবজাগরণ, ডিরোজিও ও ইয়ংবেঙ্গল নিয়ে তাঁর গবেষণা কর্মগুলো অতুলনীয়। একইসঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং রবীন্দ্র-নজরুলকে তিনি তাঁর গবেষণার মূল উপজীব্য করেছিলেন। তাঁর মৃত্যুতে দেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, উদীচী একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছে।

আলোচনা পর্ব শেষে ছিল সাংস্কৃতিক নিবেদন। ড. সফিউদ্দিন আহমদের প্রিয় একটি গান গেয়ে শ্রদ্ধা জানান মায়েশা সুলতানা উর্বি। এছাড়া উদীচীর সংগীত বিভাগের শিল্পীরা দলীয় সংগীত এবং মৌমিতা জান্নাত কবিতা আবৃত্তির মাধ্যমে এই বরেণ্য গবেষকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement