রাবি সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসেনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরই বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতেই শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়; প্রশাসনের গাফিলতির কারণেই সহপাঠী সায়মার মৃত্যু হয়েছে।

শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোছা. রোখসানা বেগম প্রাথমিকভাবে দাবি করেন, সায়মার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। তবে শিক্ষার্থীরা এই দাবি প্রত্যাখ্যান করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে রাত ৯টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

বিক্ষোভ চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করছি, কিন্তু প্রশাসন থেকে কেউ আসেনি। তারা সব সময় এমনই করে— আন্দোলনকে অবহেলা করে। আমরা সায়মার মৃত্যুর বিচার না পেয়ে ফিরে যাব না।”

রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার বলেন, “সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে গেলে ফিটনেস পরীক্ষা কেন করা হয়নি? শারীরিক শিক্ষা বিভাগ কীভাবে শ্বাসকষ্টের সমস্যা থাকা একজন শিক্ষার্থীকে অংশগ্রহণের অনুমতি দিল? সুইমিংপুলে পানির স্বচ্ছতা ও নিরাপত্তা ব্যবস্থারও গুরুতর ঘাটতি ছিল।”

তিনি আরও অভিযোগ করেন, “রাবি মেডিকেল সেন্টারের অব্যবস্থাপনার কারণে অতীতেও শিক্ষার্থীদের সময়মতো চিকিৎসা মেলেনি। সায়মার ক্ষেত্রেও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।”

শিক্ষার্থীরা দ্রুত তদন্ত কমিটি গঠন, দায়ীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল ও চিকিৎসা ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাত কারাগারে

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।

১৬ ঘণ্টা আগে

বর্ণাঢ্য শোভাযাত্রা-আনন্দোৎসবে ঢাকায় জন্মাষ্টমী উদ্‌যাপন

ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনও ধর্মীয় আঙ্গিক নানা দৃশ্যপট তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।

১৭ ঘণ্টা আগে

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১২ জন

চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে।

১ দিন আগে
Advertisement