সাবেক ওসি প্রদীপের স্ত্রী চুমকির জামিন স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক কর্মকর্তা প্রদীপ কুমার দাসের স্ত্রী চুমকি করণকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনে বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী আরশাদুর রউফ। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

আইনজীবীরা জানিয়েছেন, আগামী ১৩ জানুয়ারি পর‌্যন্ত জামিন স্থগিত করে ওইদিন আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য রাখা হয়েছে।

২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। আলোচিত এ ঘটনায় পরে হত্যা মামলা হয়। এই মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি প্রদীপসহ দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। সিনহাকে হত্যার সময় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন প্রদীপ।

প্রদীপ ও চুমকির বিরুদ্ধে ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন মামলা করেন। মামলায় প্রদীপ ও চুমকির বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়। তদন্তের পর টাকার অংকে কিছু পরিবর্তন আনা হয়। ২০২১ সালের ২৮ জুলাই দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ১ সেপ্টেম্বর আসামি প্রদীপের উপস্থিতিতে অভিযোগপত্রের শুনানি হয়। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। সম্পদ বিবরণীতে ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকা সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও হস্তান্তরের অভিযোগ আনা হয়। মামলার শুরু থেকে চুমকি করণ পলাতক থাকলেও ২০২২ সালের ২৩ মে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের শেষ দিন তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে তিনি কারাবন্দি।

এ মামলায় ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন ও ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের কয়েকটি ধারায় প্রদীপকে ২০ বছর এবং তার স্ত্রী চুমকিকে ২১ বছর কারাদণ্ড দেন চট্টগ্রামের আদালত। প্রত্যেক কারাদণ্ড একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয় বলে চুমকিকে সর্বোচ্চ ১০ বছরের সাজা খাটতে হবে। এর মধ্যে তিনি আড়াই বছর সাজা খেটে ফেলেছেন। এ রায়ের বিরুদ্ধে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর হাইকোর্ট তার আপিল শুনানির জন্য গ্রহণ করেন। এর মধ্যে তিনি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তাকে ৩ মাসের অন্তবর্তী জামিন দিয়েছিলেন, যা বৃহস্পতিবার স্থগিত করলেন চেম্বার আদালত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খুন-অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

৩ ঘণ্টা আগে

প্রাথমিকে নিয়োগ— দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে সুপারিশপ্রাপ্তদের শাহবাগ অবরোধ

রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।

৩ ঘণ্টা আগে

কলাবাগানে জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী-শাশুড়ি খুন

নিহত ফিরোজা বেগমের স্বামী মো. ফারুক হোসেন জানান, সকালে তিনি ফোনে খবর পান কাঁঠালবাগানে তার বাসায় মেয়ের জামাই শিপনের সঙ্গে মেয়ে ও শাশুড়ির ঝগড়া হচ্ছে। খবর পেয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন। সকাল ৯টার দিকে বাসায় পৌঁছে তিনি দেখেন, ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় ফারজানার মরদেহ পড়ে আছে এবং ফিরোজা বেগম

৫ ঘণ্টা আগে

ঢাবিতে শিক্ষকদের শাস্তি ও অচল শিক্ষক সমিতি: মুখোমুখি নীল-সাদা

শিক্ষক সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। এরপর দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নির্বাচন হয়নি। এর মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ১৫ সদস্যের কমিটির ১১ জন পদত্যাগ করেন। ফলে সমিতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

৫ ঘণ্টা আগে