মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো. পায়েল হোসেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ প্রত্যেকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে রিমান্ডের এ তথ্য জানা গেছে। মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৮ জুলাই রমনা থানাধীন এলাকায় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে অনেক সাধারণ মানুষ আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ লিজা আক্তার ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর লিজা আক্তারের বাবা জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় মোজাম্মেল হক বাবুকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় প্রাইভেটকারসহ আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়।

অন্যদিকে, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি: প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি এবং সিন্ডিকেট মুক্ত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

২ ঘণ্টা আগে

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে সম্পূর্ণ নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নেও যথাযথ নিয়ম অনুসরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, কোনো পরীক্ষক মূল্যায়নে অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

২ ঘণ্টা আগে

৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ফেরত পাঠানো সব বন্দির নাম দেশটির ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

২ ঘণ্টা আগে

দেশে এসেছে সৌ‌দিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে এসেছে। সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে সোমবার (৬ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মামুনের মরদেহ।

৩ ঘণ্টা আগে